মঙ্গলবার সকাল থেকে রাজনৈতিক উত্তাপ বাড়ছে আলিমুদ্দিন স্ট্রিটে। সিপিআইএমের রাজ্য দফতর থেকে মাত্র দেড়শো মিটার দূরত্বে চণ্ডীপাঠের আয়োজন NDA-এর শরিক দল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার। বিকেলে সিপিএমের প্রভাতী দৈনিকের দফতরের পাশের জমিতে ভোটাধিকার সুরক্ষার দাবিতে মঙ্গলবারই নাগরিক কনভেশন ডেকেছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং জহর সরকার। সেখানে উপস্থিত থাকতে চলেছেন অভিনেতা তথা সিজেপি সমর্থক প্রকাশ রাজ, প্রাক্তন নির্বাচন কমিশনার অশোক লাভাসারা। একদিকে এনডিএ অন্যদিকে বামেরা, যুযুধান দুই পক্ষ যেভাবে মাত্র ঢিল ছোড়া দূরত্বে দেবীপক্ষের তৃতীয়ায় দুই কর্মসূচির আয়োজন করেছে তাতে যেকোনও মুহূর্তে সংঘাতের আবহও গুরুতর হতে পারে বলে, আশঙ্কা রয়েছে রাজনৈতিক মহলের!
আরও পড়ুন: বাংলার সংস্কৃতি কোনও রাজনৈতিক দলের সম্পত্তি নয়: আলিমুদ্দিন স্ট্রিটে চণ্ডীপাঠে মঞ্চ থেকে বার্তা
এসআইআরের মাধ্যমে ভোট চুরি নিয়ে প্রথম থেকে সরব অভিনেতা প্রকাশ রাজ। প্রকাশ্যে জ্ঞানেশ বিরোধী আন্দোলনে ককরোচ জনতা পার্টিকে সমর্থন জানিয়েছেন তিনি। পাশাপাশি তাঁর মোদি-শাহ বিরোধিতাও সর্বজনবিদিত। প্রাক্তন নির্বাচন কমিশনের অশোক লাভাসা ত্রুটিপূর্ণ এসআইআর বাতিলের দাবি তুলেছেন। এই দুই বিজেপি বিরোধী ব্যক্তিত্বের আলিমুদ্দিন উপস্থিতি রাজনৈতিক মহলে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। প্রাথমিক ভাবে কলামন্দিরে বামিদের নাগরিক কনভেনশনের ডাক দেওয়া হয়। কিন্তু সেখানে কর্মসূচি করার অনুষ্ঠান মেলেনি। সেই কারণেই CPIM-র প্রভাতী দৈনিকের দফতরের পাশের জমিতে কনভেনশন হবে।
এদিন সকালে আলিমুদ্দিন স্ট্রিটের হিন্দু ধর্মগুরুদের উপস্থিতিতে চণ্ডীপাঠের আয়োজন হয়।বাংলার সংস্কৃতি কোনও রাজনৈতিক দলের সম্পত্তি নয় এই বার্তাই দেওয়া হয় মঞ্চ থেকে। এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে বিকেলে বামেদের কর্মসূচি শুরু হলে পরিস্থিতি কোন দিকে যায় এখন সেটাই দেখায়।















