সীমান্ত পেরনোর আগেই মরণফাঁদ! নিয়ন্ত্রণরেখায় অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়ে মাইন বিস্ফোরণে (Mine Blast) খতম লস্কর-ই-তৈবার (Lashkar-e-Taiba) শীর্ষ কমান্ডার-সহ চার জঙ্গি। জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) পুঞ্চ জেলার কৃষ্ণ ঘাটি সেক্টরের নাঙ্গি টেকরি এলাকায় ঘটেছে ঘটনাটি। সেনা সূত্রে খবর, পাকিস্তানের দিক থেকে ভারতে ঢোকার চেষ্টা করছিল চার জঙ্গি। সেই সময়ই ভারতীয় বাহিনীর পাতা মাইন ফিল্ডে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জনের।

আরও পড়ুন: যুদ্ধের আবহেও ভারতের অর্থনীতিতে গতি! GDP বৃদ্ধির পূর্বাভাস IMF- র

নিহতদের মধ্যে রয়েছে লস্কর-ই-তৈবার শীর্ষ কমান্ডার মোহাম্মদ ফৈজান (Mohammad Faizan)। বাকি তিন জনের পরিচয় ওয়াকাস, ইশতিয়াক এবং অসীম। নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশ রুখতে আগে থেকেই সতর্ক ছিল ভারতীয় সেনা (Indian Army)। পুঞ্চের এই এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছিল। সেই নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে ভারতে ঢোকার চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি জঙ্গিদের। মাইন বিস্ফোরণেই ভেস্তে যায় তাদের অনুপ্রবেশের চেষ্টা।

আরও পড়ুন: পর্দা কাঁপাতে ফিরছে সেই চেনা উষ্ণতা! ১৫ বছর পর আসছে ‘দ্য ডার্টি পিকচার ২’

সাম্প্রতিক সময়ে নিয়ন্ত্রণরেখা বরাবর নিরাপত্তা আরও জোরদার করেছে ভারতীয় বাহিনী। বিশেষ করে পুঞ্চের মতো স্পর্শকাতর এলাকায় বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। এই ঘটনার জেরে সীমান্তের নিরাপত্তা এবং অনুপ্রবেশ রুখতে নেওয়া ব্যবস্থার গুরুত্ব আরও একবার সামনে এল।