২০১১ সালে মুক্তি পেয়েছিল মিলন লুথরিয়া পরিচালিত ও একতা কাপুর প্রযোজিত ব্লকবাস্টার ছবি ‘দ্য ডার্টি পিকচার’। দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সিল্ক স্মিতার জীবনের ছায়া অবলম্বনে তৈরি সেই ছবিতে বিদ্যা বালনের রগরগে আবেদন আর সাহসী অভিনয় কাঁপিয়ে দিয়েছিল গোটা বক্স অফিস। এবার দীর্ঘ ১৫ বছর পর সেই উন্মাদনা ফিরিয়ে আনতে চলেছে সিক্যুয়েল ‘দ্য ডার্টি পিকচার ২’।

আরও পড়ুন: ACL 2: হামলা-আতঙ্কের মধ্যেই মাঠে নামলেন রোনাল্ডোরা, সহজ জয় আল নাসেরের

সম্প্রতি একটি জনপ্রিয় পডকাস্টে অতিথি হিসেবে এসে এই ধামাকা খবরটি নিজেই নিশ্চিত করেছেন ছবির প্রযোজক একতা কাপুর। পডকাস্টে নিজের আগামী বড় প্রজেক্টগুলি নিয়ে আলোচনা করার সময় একতা বলেন, “আমি যে বড় ছবিগুলি তৈরি করছি, তার মধ্যে অন্যতম হল ‘দ্য ডার্টি পিকচার ২’। প্রায় ১৫ বছর পর আমি এর সিক্যুয়েলের পরিকল্পনা করছি। আসলে এতদিন পর আমার কাছে এমন একটি অসাধারণ গল্প এসেছে, যা আমি দর্শকদের সামনে তুলে ধরতে চাই”।

আরও পড়ুন: প্যান্ডেল হপিংয়ে বাধা বৃষ্টি! তৃতীয়া থেকেই আবহাওয়ায় নজর, একনজরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের পূর্বাভাস

প্রথম ছবির প্রসঙ্গ টেনে একতা আরও বলেন, “আগের ছবিটি ছিল সিল্ক স্মিতাকে নিয়ে, যিনি নিজের যৌনতা ও ব্যক্তিসত্তা নিয়ে স্বাধীনভাবে বাঁচার কারণে সমাজের তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন। কিন্তু আমি তাকে কখনও ভিকটিম বা অসহায় নারী হিসেবে দেখিনি, বরং তিনি নিজের বোল্ড ইমেজকে উদযাপন করেছিলেন। এবারের গল্পটিও একজন বিশেষ মানুষের বাস্তব জীবনকে কেন্দ্র করেই আবর্তিত হবে।”

আরও পড়ুন: চণ্ডীপাঠের মঞ্চ থেকে দেড়শ মিটার দূরত্বে বাম কনভেনশনে প্রকাশ - লাভাসা, আলিমুদ্দিনে বাড়ছে উত্তাপ!

প্রথম কিস্তিতে বিদ্যা বালনের সেই শরীরী হিল্লোল এবং খোলামেলা ডায়লগ আজও দর্শকের মনে দাগ কেটে রয়েছে। ছবিটির জন্য তিনি সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ‘দ্য ডার্টি পিকচার ২’-তেও কি বিদ্যা বালনই প্রধান চরিত্রে থাকছেন? নাকি নতুন কোনো অভিনেত্রী পর্দায় উষ্ণতার পারদ চড়াবেন?

আরও পড়ুন: পুজোয় ভিড় সামলাতে নিরাপত্তায় এআই ক্যামেরা! শিয়ালদহে তৈরি বিশেষ ‘ওয়ার রুম’

একতা কাপুর জানিয়েছেন যে, এবারও কোনো এক নির্দিষ্ট ব্যক্তির জীবনকাহিনি বড়পর্দায় ফুটিয়ে তোলা হবে। তবে সেই মূল চরিত্রটি কে কিংবা এবার ছবির মুখ্য ভূমিকায় বিদ্যা বালন ফিরছেন নাকি নতুন কোনো তারকাকে দেখা যাবে, তা নিয়ে এখনও রহস্য জিইয়ে রেখেছেন নির্মাতারা। বলিউডের গুঞ্জন অনুযায়ী নতুন কোনো মুখকেও দেখা যেতে পারে।

ছবির বাকি কাস্টিং, পরিচালক বা মুক্তির তারিখ নিয়ে এখনই বিস্তারিত মুখ খোলেননি প্রযোজক। তবে পডকাস্টে একতার এই আনুষ্ঠানিক সিলমোহরের পর থেকেই সিনেমাপ্রেমী ও নেটপাড়ার দর্শকদের মধ্যে কৌতূহল ও শিহরণের পারদ ইতিমধ্যেই তুঙ্গে!