দীর্ঘ ১৫ বছর অপেক্ষার পর আবার একসঙ্গে বাদশা-বেবো। বলিউড বাদশা শাহরুখ খান এবং গ্ল্যামার কুইন করিনা কাপুর খান আবারও একসঙ্গে বড় পর্দায় হাজির হতে চলেছেন। পরিচালক সিদ্ধার্থ আনন্দের বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘কিং’ সিনেমায় একটি বিশেষ ধামাকা গানে একসঙ্গে দেখা যাবে এই জনপ্রিয় জুটিকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ব্যাপক ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে তারা দুজনে একসঙ্গে দক্ষিণ আফ্রিকায় ঘুরছেন বা শুটিং করছেন। তবে এই ভাইরাল ছবির পেছনে রয়েছে এক অন্য সত্য।

আরও পড়ুন: স্কুলে নিরাপদ নয় শিশুরাও! আড়াই বছরের পড়ুয়াকে আছাড় মারার অভিযোগে গ্রেফতার শিক্ষিকা

ইন্ডাস্ট্রি সূত্রের খবর, এই মাসের শেষের দিকে দক্ষিণ আফ্রিকায় ‘ড্যাডি কুল’ নামের একটি মেগা ড্যান্স ট্র্যাকের শুটিংয়ের জন্য কারিনা কাপুর ৫ দিনের একটি শিডিউলে শাহরুখের সঙ্গে যোগ দেবেন। শচীন-জিগরের সুরে এই গানটিতে ভারতীয় ও আন্তর্জাতিক শিল্পীদের এক বড়সড় কোলাবরেশন দেখতে পাবেন দর্শকরা।

আরও পড়ুন: “মহালয়ার দিন ভাসান ডান্স!” ঢাকের ছন্দে কোমর দোলাতেই ঋতুপর্ণাকে নিয়ে চরম খিল্লি সমাজমাধ্যমে

সবশেষ ২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ (Ra.One) সিনেমায় এই জুটিকে একসঙ্গে মূল ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল। এরপর আর কোনঅ পূর্ণাঙ্গ প্রজেক্টে তাদের স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি। স্বভাবতই, দীর্ঘ ১৫ বছর পর এই অন-স্ক্রিন পুনর্মিলন নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা এখন তুঙ্গে।

আরও পড়ুন: পেট্রোল না ইলেকট্রিক, কোন স্কুটারে খরচ কম?

রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্স পিকচার্সের যৌথ প্রযোজনায় নির্মিত এই মেগাবাজেট সিনেমাটি ২০২৬ সালের অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে। এই সিনেমার হাত ধরেই বড় পর্দায় অভিষেক ঘটছে শাহরুখ-কন্যা সুহানা খানের। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন এবং অনিল কাপুরের মতো তারকারা। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ছবিটি। আর আগামী ২রা নভেম্বর শাহরুখ খানের জন্মদিনে এই সিনেমার প্রথম অফিসিয়াল ঝলক আসতে পারে বলে জানা গেছে।