নিউ আলিপুরের একটি বেসরকারি স্কুলে (A private school in New Alipore) আড়াই বছরের এক শিশুকে (Two and Half year old child) মারধর করে মাটিতে আছাড় মারার অভিযোগ উঠেছে শিক্ষিকা সানন্দা পালের (Teacher Sananda Pal) বিরুদ্ধে। এই ঘটনায় গুরুতর চোট পেয়েছে প্রি-নার্সারির ওই পড়ুয়া। অভিযোগ, শিক্ষিকার এমন আচরণের জেরে শিশুটির ডান পা ভেঙে গিয়েছে। ঘটনাটি সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: “মহালয়ার দিন ভাসান ডান্স!” ঢাকের ছন্দে কোমর দোলাতেই ঋতুপর্ণাকে নিয়ে চরম খিল্লি সমাজমাধ্যমে

পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার স্কুলে থাকাকালীন কোনও একটি কারণে কান্নাকাটি করছিল শিশুটি। আড়াই বছরের বাচ্চার কান্না কিংবা বায়না করা স্বাভাবিক বিষয় হলেও, অভিযোগ, তা সহ্য করতে না পেরে রেগে যান শিক্ষিকা। এরপরই শিশুটিকে তুলে মাটিতে আছাড় মারেন তিনি বলে অভিযোগ। আঘাত পেয়ে যন্ত্রণায় কাঁদতে শুরু করে খুদে। খবর পেয়ে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। চিকিৎসার পর জানা যায়, শিশুটির ডান পা ভেঙে গিয়েছে।

ঘটনার পর অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে নিউ আলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে শিশুটির পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর সানন্দা পালকে গ্রেফতার করা হয়। ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতির পর এবার প্রধান বিচারপতি, সোমবার সূর্য কান্তের সঙ্গে সাক্ষাৎ রাহুল- খাড়গের

এদিকে, এত ছোট একটি শিশুর সঙ্গে এমন আচরণের অভিযোগ সামনে আসায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে অভিভাবক মহলে। গোটা ঘটনায় হতবাক স্কুল কর্তৃপক্ষও। ইতিমধ্যেই বিষয়টি শিশু কমিশনের কানে গিয়েছে। শিশুদের নিরাপত্তা ও স্কুলে তাদের প্রতি শিক্ষকদের আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্তের অগ্রগতির দিকেই এখন নজর রয়েছে।