ডুয়ার্সে (Dooars) বেড়াতে গিয়ে গাড়ি ভাড়া নিয়ে আর দুশ্চিন্তা নয়। পর্যটকদের (Tourist) সুবিধার কথা মাথায় রেখে চালসায় চালু হল প্রিপেড ট্যাক্সি বুথ (Prepaid taxi booth)। পুজোর মরশুমে এই উদ্যোগে স্বস্তি পাবেন পর্যটকেরা।
আরও পড়ুন: “মহালয়ার দিন ভাসান ডান্স!” ঢাকের ছন্দে কোমর দোলাতেই ঋতুপর্ণাকে নিয়ে চরম খিল্লি সমাজমাধ্যমে
ডুয়ার্সের জঙ্গল, চা-বাগান (Tea Garden) আর পাহাড়ি নদীর টানে প্রতি বছরই ভিড় জমান পর্যটকেরা। তবে এক পর্যটন কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে যেতে গাড়ি ভাড়া করা নিয়ে সমস্যায় পড়তে হয় অনেককেই। কখনও বেশি ভাড়া, কখনও আবার দালালের দৌরাত্ম্য। সেই সমস্যার সমাধানেই এই উদ্যোগ।
আরও পড়ুন: নেতৃত্ব বদলের দিনেই উত্তরপ্রদেশ কংগ্রেসে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে
চালসা-মেটেলি রাজ্য সড়কের পাদ্রীকুঠি এলাকায় রাস্তার ধারে এই বুথ চালু করা হয়েছে। এখান থেকে সহজেই চারচাকা গাড়ির ব্যবস্থা করতে পারবেন পর্যটকেরা। পাশাপাশি, ডুয়ার্সের বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কেও মিলবে প্রয়োজনীয় তথ্য। ফলে গাড়ি খোঁজার ঝক্কি কমিয়ে নিশ্চিন্তে ভ্রমণ উপভোগ করতে পারবেন পর্যটকেরা।















