রাজনৈতিক উত্তেজনার আবহেই হঠাৎ ‘দিল্লি চলো’র আহ্বান জানালেন বাংলার দুই সংগীত তারকা—অনুপম রায় ও রূপম ইসলাম। শুক্রবার কলকাতা বিমানবন্দর থেকে দু’জনের একটি ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন অনুপম। ক্যাপশনে লেখা ছিল কেবল দুটি শব্দ—‘দিল্লি চলো’। আর এই একটি ইঙ্গিতপূর্ণ পোস্টকে কেন্দ্র করেই সোশাল মিডিয়ায় তোলপাড়, দানা বেঁধেছে তীব্র রাজনৈতিক জল্পনা।
আরও পড়ুন: কিং খানের জীবনের সেই কালো রাত, নানা পাটেকরের ঋণ আজও মনে রেখেছেন বলিউড বাদশা!
নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলতে শুরু করেছেন, তবে কি রাজধানী দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র (CJP) আন্দোলনের সমর্থনে যোগ দিতে যাচ্ছেন বাংলার এই দুই খ্যাতনামা শিল্পী? ভোটার তালিকা সংশোধন নিয়ে দিল্লিতে ককরোচ জনতা পার্টির আহ্বায়ক অভিজিৎ দীপকের ডাকে যে ‘দিল্লি চলো’ আন্দোলন ও বিক্ষোভ মিছিল ঘিরে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে, এই সফরের সঙ্গে কি তারই কোনো যোগসূত্র রয়েছে?
আরও পড়ুন: জাগোবাংলার জয় হোক: গণতন্ত্র বাঁচানোর আন্দোলনে দিল্লি থেকে বার্তা তৃণমূল সুপ্রিমোর
এই জল্পনা প্রসঙ্গে দুই তারকার মুখ বন্ধ থাকলেও বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, এই সফরের পেছনে কোনও রাজনৈতিক অভিসন্ধি বা রাজনৈতিক আন্দোলনের সমর্থন নেই। নেপথ্যের আসল কাহিনিটি সম্পূর্ণ পেশাদার ও সংগীত দুনিয়ার। আসলে, দিল্লি ও নয়ডায় এই দুই শিল্পীরই পূর্বনির্ধারিত কনসার্ট রয়েছে। রূপম ইসলামের ব্যান্ড ‘ফসিলস’-এর শো এবং অনুপম রায়ের একক অনুষ্ঠান উপলক্ষে তাঁরা একসঙ্গে রাজধানী পাড়ি দিয়েছেন। খাঁটি পেশাগত কারণেই তাঁদের এই দিল্লি সফর।
আরও পড়ুন: মার নয়, ভালোবাসা হোক শিক্ষার চাবিকাঠি: শিক্ষার্থীদের শাসন নিয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা
বিমানে পাশাপাশি সিটে বসার সুযোগে নিছকই মজার ছলে এবং চমক তৈরি করতে ‘দিল্লি চলো’ ক্যাপশন ব্যবহার করেছিলেন অনুপম। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে তা ভিন্ন মাত্রা পেয়ে চর্চার কেন্দ্রে চলে আসে। অনুরাগীদের আশ্বস্ত করে জানানো যাচ্ছে যে, কোনো রাজনৈতিক মিছিলে নয়, বরং মঞ্চ কাঁপিয়ে সুরের জাদুতে দিল্লি মাতাতেই পাড়ি দিয়েছেন রূপম-অনুপম।















