পরিচালক দেবের নতুন পথ চলার সাক্ষী থাকলেন টলিউডের আর এক সুপারস্টার জিৎ। বৃহস্পতিবার নজরুল মঞ্চে দেব-শুভশ্রী অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘দেশু ৭’ (DeSu7)-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি। তাহলে কি আবার জুটি বাধতে চলেছেন দেব-জিৎ? দুজনের উপস্থিতি এমনটাই জল্পনা উসকে দিল। তবে তার জন্য রয়েছে একটি মস্ত বড় শর্ত।

আরও পড়ুন: নন্দীগ্রামে শুভেন্দুর থেকেও বেশি ব্যবধানে জয়ী হাসিরানি, রেজিনগরেও ফুটল পদ্ম! সংখ্যালঘুদের ভয় কাটছে: মুখ্যমন্ত্রী

নজরুল মঞ্চে আয়োজিত ছবির ঝলক বা ট্রেলার মুক্তির জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোদ জিৎ। দীর্ঘ দিন পর দেব ও জিৎকে একই মঞ্চে ভাগ করে নিতে দেখে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। সেই মঞ্চ থেকেই দেব ঘোষণা করেন, আগামী ১৬ অক্টোবর মুক্তি পেতে চলা তাঁর ছবি ‘দেশু ৭’ যদি বক্স অফিসে সফল বা সুপারহিট হয়, তবেই তিনি তাঁর পরিচালিত পরবর্তী ছবির নায়ক হিসেবে কাস্ট করবেন জিৎকে।

আরও পড়ুন: শান্তিপূর্ণ প্রতিবাদে বাধা? ৫৭ মেট্রো স্টেশন বন্ধের প্রস্তাব! সুপ্রিম হস্তক্ষেপে দিল্লি হাই কোর্টে জরুরি শুনানির ইঙ্গিত

দেবের এই ঘোষণায় মঞ্চে দাঁড়িয়েই নতুন টুইস্ট যোগ করেন ছবির নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দেবের কথা শেষ হতে না হতেই শুভশ্রী মজার ছলে বলে ওঠেন, “আমি তাহলে সেই ছবির নায়িকা হব!” পাশাপাশি দেবও স্বীকার করেন যে, নিজেকে ছাড়া শুভশ্রীর বিপরীতে যদি তিনি অন্য কোনো নায়ককে দেখতে চান, তবে তিনি অবশ্যই জিৎ। এর পরেই জল্পনা আরও বাড়িয়ে দিয়ে জিৎ জানান, যদি কখনও ‘দুই পৃথিবী ২’ তৈরি হয়, তবে তিনি দেবের পরিচালনায় সেই ছবির হিরো হতে সানন্দে রাজি।

আরও পড়ুন: ঘণ্টায় ১০ হাজার টাকা আয় কেবল জড়িয়ে ধরে! যুবকের এই আজব ব্যবসা এখন বিশ্বজুড়ে ভাইরাল

অতীতে জিৎ-শুভশ্রী জুটি ‘বস’, ‘গেম’, ‘অভিমান’-এর মতো একাধিক সুপারহিট বাণিজ্যিক ছবি উপহার দিয়েছেন। অন্যদিকে দেব এবং জিতের ‘দুই পৃথিবী’ সিনেমাটি আজও বাংলা ছবির ইতিহাসে অন্যতম সেরা ব্লকবাস্টার। ফলে দেবের পরিচালনায় জিৎ-শুভশ্রী জুটির কামব্যাকের এই নতুন জল্পনা টলিপাড়ায় পুজো শুরুর আগেই নতুন উন্মাদনা তৈরি করেছে। এখন সবটাই নির্ভর করছে আগামী সপ্তাহে ‘দেশু ৭’ মুক্তির পর দর্শকদের রায়ের ওপর।

আরও পড়ুন: পরিবেশবান্ধব পুজো করলেই পুরস্কার, সেরার শিরোপায় মিলবে ১ লক্ষ: ঘোষণা পুরমন্ত্রীর

এছাড়াও এদিন মঞ্চে উপস্থিত ছিলেন কাঞ্চন মল্লিক, অপরাজিতা আঢ্য, ইধিকা পাল এবং ছবির খলনায়ক অনির্বাণ ভট্টাচার্য। উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা সরকার ও রজতাভ দত্তও। সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায় এদিন দেবের কাজের ভূয়সী প্রশংসা করেন। একসময় দেব-জিৎ -এর ‘দ্বন্দ্ব’ নিয়ে চর্চা চললেও সময়ের সঙ্গে বদলেছে সম্পর্কের সমীকরণ। জিতের ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর প্রিমিয়ারে দেবের উপস্থিতিতেই বোঝা গিয়েছিল বরফ গলছে। পরিচালক হিসেবে দেবের নতুন জার্নিতে জিতের উপস্থিতিতে দেব যে আত্মহারা সে কথা আর বলার অপেক্ষা রাখে না। ‘দেশু ৭’-র জন্য জিৎও সাফল্য কামনা করেছেন।