বলিউডের প্রবীণ ও কালজয়ী অভিনেতা নানা পাটেকরের আকস্মিক প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে পুরো চলচ্চিত্র জগতে। বৃহস্পতিবার ভোরে ৭৫ বছর বয়সে গোয়ার বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে বলিউডের বহু তারকা ও সহকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া ও শ্রদ্ধা জানিয়েছেন।
আরও পড়ুন: প্রার্থী সমীকরণ বদলাবে কলকাতা পুরভোটে , ৭০ ওয়ার্ডে মহিলা সংরক্ষণ
নানা পাটেকরের পরম বন্ধু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) তাঁর বন্ধুর প্রয়াণে শোকস্তব্ধ। আলিপুরদুয়ার থেকে পাঠানো এক শোকবার্তায় তিনি নানার সাধারণ জীবনযাপনের প্রশংসা করে বলেন, তিনি একেবারে সাধারণ মানুষের মতো থাকতেন এবং মহারাষ্ট্রের কৃষকদের জন্য তাঁর অবদান কখনই ভোলার নয়। নানার রাগী স্বভাবের পক্ষে কথা বলে তিনি বলেন, চারদিকের বিশৃঙ্খল পরিস্থিতিতে এমন মানুষের রাগ হওয়াটাই স্বাভাবিক ছিল।
নানা পাটেকরের সঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজ করা অক্ষয় কুমার (Akshay Kumar) লিখেছেন, “তিনি ছিলেন সেই বিরল অভিনেতাদের একজন, যাঁকে দর্শকদের নজর কাড়ার জন্য অতিরিক্ত কিছু করতে হত না। তাঁর কণ্ঠস্বর, তীব্রতা এবং প্রতিটি অভিনয়ের সততাই তাঁকে অনন্য করে তুলেছিল।”
আরও পড়ুন: “রাষ্ট্রীয় মদতপুষ্ট নৈরাজ্য”! বিকাশের বাড়িতে হামলার তীব্র নিন্দা মমতার, বামনেতার সঙ্গে ফোনে কথা
নানার মৃত্যুর খবরে সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে রিতেশ দেশমুখ (Riteish Deshmukh) এক্স হ্যান্ডেলে লিখেছেন, “মনে হচ্ছে যেন কোনো ট্রাক এসে আমাকে ধাক্কা দিল। তিনি ছিলেন এক অতুলনীয় অভিনেতা, যিনি নিজের অনন্য শৈলী দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তাঁর চলে যাওয়াটা সত্যিই একটি যুগের অবসান।”
অভিনেতা সানি দেওল (Sunny Deol) নানা পাটেকরের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, “এখনও বিশ্বাস করতে পারছি না নানাজি আর আমাদের মাঝে নেই। বহু বছর ধরে আমাদের মধ্যে দারুণ সম্পর্ক ছিল। তিনি ছিলেন নির্ভীক, প্রাণবন্ত এবং নিজের ইচ্ছেমতো জীবনযাপন করতেন।”
আরও পড়ুন: বাড়ির পুজোর গয়না থেকে বিদেশের মাটিতে, দেবজ্যোতির হাতে দুর্গার সাজে নতুন পরিচয়
নানার সঙ্গে কাটানো ব্যক্তিগত মুহূর্তের স্মৃতিচারণ করে প্রকাশ রাজ (Prakash Raj) লিখেছেন, “তোমাকে খুব মিস করব প্রিয় নানাজি। আমাদের কাটানো মুহূর্ত, কথাবার্তা, তর্ক-বিতর্ক, তোমার হাতের রান্না এবং তোমার দেওয়া জ্ঞান আমি সবসময় মনে রাখব।”
পরিচালক রাম গোপাল ভার্মা (Ram Gopal Varma) তীব্র শোক প্রকাশ করে জানিয়েছেন যে, নানা পাটেকর হঠাৎ এভাবে মারা যেতে পারেন তা মেনে নিতে তাঁর ভীষণ কষ্ট হচ্ছে এবং পর্দায় তাঁর উপস্থিতি সবসময় মনে থাকবে।
নানার সহ-অভিনেত্রী মনীষা কৈরালা (Manisha Koirala) লিখেছেন যে, অসাধারণ একজন অভিনেতা, অনন্য ব্যক্তিত্ব ও অভিনয়শিল্পের সত্যিকারের কিংবদন্তির প্রয়াণে তিনি গভীরভাবে শোকাহত।
আরও পড়ুন: আগারকরকে কটাক্ষ! মুখ্য নির্বাচক পদে আবেদন করছেন জাদেজা?
দক্ষিণ ভারতীয় তারকা জুনিয়র এনটিআর (Junior NTR) লিখেছেন, “নানা পাটেকর স্যারের অভিনয় কখনো অভিনয় বলে মনে হত না, মনে হত পর্দায় যেন বাস্তব জীবনই ফুটে উঠছে।”
কিংবদন্তি সংগীতশিল্পী ঊষা উথুপ নানা পাটেকরের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। ২০০৭ সালে নানার সঙ্গে “উইকেট বাঁচা” নামক একটি ক্রিকেট-থিমযুক্ত গানে কাজ করার স্মৃতিচারণ করে ঊষা উথুপ অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি নানা পাটেকরকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেতা (one of the finest actors) হিসেবে বর্ণনা করেছেন। তিনি আরও বলেন, পর্দায় তাঁর রাগী বা গম্ভীর ইমেজ থাকলেও, ব্যক্তিজীবনে নানা ছিলেন এক স্বর্ণহৃদয়ের অধিকারী (golden heart) এবং প্রকৃত ভদ্রলোক।















