টলিউডের অন্যতম সফল পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি মানেই এক একটা আবেগ। তাঁদের দুটি ব্লকবাস্টার সিনেমা ‘বেলাশেষে’ ও ‘পোস্ত’-এর হিন্দি ও মারাঠি রিমেকে কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের আইকনিক চরিত্রে অভিনয় করার কথা ছিল বলিউড লেজেন্ড নানা পাটেকরের! কিন্তু কাজের প্রাথমিক সমস্ত কথা চূড়ান্ত হওয়া সত্ত্বেও বাস্তবায়িত হয়নি সেই স্বপ্ন শুধুমাত্র অতিমারির কারণে। বর্ষীয়ান অভিনেতার প্রয়াণের পর এমনই এক আক্ষেপ ও স্মৃতির সরণি বেয়ে অজানা গল্প শুনিয়েছেন পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
আরও পড়ুন: বিতর্কের কেন্দ্রে স্ট্রসবুর্গ! ট্রাম্পের নগ্ন মূর্তি ইউরোপীয় পার্লামেন্টে
পরিচালক জুটি জানান, কোনো এক মাধ্যমে মূল বাংলা ছবি দুটি দেখে গভীর অনুপ্রাণিত হন নানা পাটেকর। ছবিগুলির পারিবারিক মূল্যবোধ ও সম্পর্কের বাঁধন তাঁর মন ছুঁয়ে যায়। ফলে ছবি দু’টির হিন্দি এবং মারাঠি সংস্করণে রিমেক করার প্রসঙ্গ উঠলে পরম আগ্রহে সেই প্রস্তাবে সায় দিয়েছিলেন অভিনেতা স্বয়ং। কয়েক মিনিটের ফোনালাপও হয়। নানা ধরনের ছবি নিয়ে আড্ডা আলোচনা জমে উঠেছিল।
আরও পড়ুন: প্রতিমা ছাড়াই দুর্গাপুজো! বালিপালের মা কেঁদুয়াবুড়িকে ঘিরে অনন্য ঐতিহ্য
তবে সব পরিকল্পনা যখন চূড়ান্ত, তখনই বিশ্বজুড়ে আছড়ে পড়ে কোভিড-১৯ অতিমারি। লকডাউন ও চলচ্চিত্র শিল্পের দীর্ঘ অনিশ্চয়তার কারণে শেষ পর্যন্ত শুটিং আর শুরু করাই সম্ভব হয়নি।
নন্দিতা-শিবপ্রসাদ জুটির আক্ষেপ, নানা পাটেকরের মতো একজন শক্তিশালী অভিনেতার সাথে এই প্রজেক্টে কাজ করতে না পারার খামতি সারাজীবন থেকে যাবে।















