বলিউডের প্রবীণ অভিনেতা অনুপম খেরের প্রথম বিয়ে নিয়ে এক বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন তাঁর ভাই তথা অভিনেতা রাজু খের। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অভিনেত্রী মধুমালতী কাপুরের সঙ্গে অনুপমের প্রথম বিয়েটি মাত্র এক বা দু’দিন স্থায়ী হয়েছিল। বিয়ের পরের দিনই লখনউ ছেড়ে চলে এসেছিলেন অভিনেতা। 

আরও পড়ুন: রশ্মিকার পাশে বসেই সিক্রেট ফাঁস বিজয়ের!

রাজু খেরের দেওয়া তথ্য অনুযায়ী, হিন্দি সিনেমায় পা রাখার আগে অনুপম ও মধুমালতী প্রায় দুই থেকে তিন বছর প্রেমের সম্পর্কে ছিলেন। সেই সময় অনুপম লখনউতে থাকতেন। হঠাৎ একদিন মধুমালতী নিজেই বিয়ের প্রস্তাব দিয়ে বলেন, “চলো, বিয়ে করি”। অনুপমও তাতে এক কথায় রাজি হয়ে যান এবং বলেন, “ঠিক আছে, আগামীকালই করে ফেলি”। পরদিনই লখনউয়ের একটি মন্দিরে অত্যন্ত সাধারণ ভাবে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।

আরও পড়ুন: মহালয়ার আগে আবহাওয়ার বদল, একাধিক জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা

বিয়ের সময় পরিবারের কেউ সেখানে উপস্থিত ছিলেন না, তাই বাড়ির লোকেরাও প্রথমে এই বিয়ের খবর জানতে পারেননি। তবে বিয়ের পরেই নাটকীয় মোড় নেয় তাঁদের জীবন। রাজু খের জানান, “বিয়ের পর সম্ভবত এক-দু’দিন ও লখনউতে ছিল। পরের দিনই ও সেখান থেকে চলে আসে এবং বলে— ‘আমি এখানে থাকতে পারব না’। অনুপম বুঝতে পেরেছিল যে এই সম্পর্কটা ও টেনে নিয়ে যেতে পারবে না”। লখনউ ছেড়ে অনুপম প্রথমে শিমলায় তাঁর ভাইয়ের কাছে আসেন এবং তারপর দিল্লি চলে যান।

আরও পড়ুন: ৪০ দিন পর নেপালে বন্ধ উদ্ধার অভিযান, এখনও নিখোঁজ ৫২৮৫! তালিকায় ১৮৯ ভারতীয়

এত বছরের সম্পর্ক কেন মাত্র এক দিনেই ভেঙে গেল? এই বিষয়ে রাজু খের জানান যে তিনি নিজে কখনও দাদাকে এই নিয়ে প্রশ্ন করেননি এবং তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন। তবে তাঁর পর্যবেক্ষণ অনুযায়ী, “সেই সময় অনুপম ছিল অত্যন্ত সহজ-সরল ও সিধে মানুষ, অন্যদিকে মধুজি ছিলেন বেশ দৃঢ়চেতা স্বভাবের নারী। তাঁদের মধ্যে ঠিক কী হয়েছিল, তা একমাত্র তাঁরাই বলতে পারবেন”। 

আরও পড়ুন: দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কা-অভিষেক-কল্যাণদের আটক পুলিশের! I.N.D.I.A-র কর্মসূচি ঘিরে তুমুল উত্তেজনা

এই ঘটনার পর দু’জনের পথ পুরোপুরি আলাদা হয়ে যায়। মধুমালতী কাপুর পরবর্তীতে বিখ্যাত লেখক ও পরিচালক রঞ্জিত কাপুরকে বিয়ে করেন। অন্যদিকে, অনুপম খের অভিনয়ের স্বপ্ন নিয়ে মুম্বই পাড়ি দেন এবং ১৯৮৪ সালে মহেশ ভাটের ‘সারাংশ’ ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন। এরপর ১৯৮৫ সালে তিনি অভিনেত্রী কিরণ খেরের সঙ্গে নতুন জীবন শুরু করেন। বর্তমানে অতীত ভুলে দু’জনেই নিজেদের জীবনে প্রতিষ্ঠিত ও সুখী।