“আমার মতো হিরোকে বিয়ে করবে?” ২০০০ সালের ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ (Femina Miss India 2000) প্রতিযোগিতার মঞ্চে বিচারকের আসনে বসা বলিউড সুপারস্টার শাহরুখ খান প্রশ্নটি করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়াকে। ততদিনে শাহরুখ-গৌরীর বিয়ে হয়েও গেছে। আর প্রিয়াঙ্কার বয়স তখন মাত্র ১৭ বছর। বিবাহিত কিং খানের এই গুগলি প্রশ্নের মুখে পড়েও বিন্দুমাত্র ঘাবড়ে না গিয়ে প্রিয়াঙ্কা যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন, তা আজও সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয়।

আরও পড়ুন: মাইনে দিতে না পারায় স্কুল থেকে বহিষ্কার! সেই সলমন আজ ৩ হাজার কোটির মালিক

ভিডিওতে শাহরুখ বলেন, “সৌন্দর্যের সামনে আমি একটু দুর্বল হয়ে পড়ি। আমি একটা প্রশ্ন করতে যাচ্ছি।” মঞ্চে ফাইনাল রাউন্ডের প্রশ্ন-উত্তর পর্বে প্রিয়াঙ্কাকে তিনটি বিকল্প দিয়ে শাহরুখ জিজ্ঞাসা করেছিলেন, “যদি তোমাকে তিনজনের মধ্যে একজনকে বেছে নিতে বলা হয়, তবে তুমি কাকে বিয়ে করবে? তিনি বলেন, আজহারউদ্দিনের মতো একজন নামী ভারতীয় খেলোয়াড় যিনি দেশের নাম উজ্জ্বল করেছেন। যিনি দেশকে গর্বিত করেছেন, আপনাকেও গর্বিত করবেন এবং সারা বিশ্ব ঘুরিয়ে দেখাবেন। অথবা, সুয়ারোভস্কির মতো কোনো ধনী ও শৈল্পিক ব্যবসায়ী, যিনি আপনাকে গয়না দিয়ে সাজিয়ে দেবেন, অথবা আমার মতো একজন হিন্দি সিনেমার তারকা, যার এমন একটি কাল্পনিক বিয়ে নিয়ে জটিল বহু-বিকল্প প্রশ্ন জিজ্ঞাসা করা ছাড়া আর কোনও ভালো কাজ নেই!”

আরও পড়ুন: পরীক্ষায় ‘ফেল’ এভারেস্টের জিরেগুঁড়ো! নির্দিষ্ট ব্যাচ নিয়ে আপত্তি FSSIA- এর

শাহরুখের এই রসাত্মক এবং ট্রিকি প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা চোপড়া বলিউড বাদশাকে বাদ দিয়ে একজন ভারতীয় খেলোয়াড়কে বেছে নেন।

তিনি উত্তর দিয়ে বলেছিলেন, “আমি একজন মহান ভারতীয় খেলোয়াড়কে বেছে নেব। কারণ, সে যখনই মাঠ থেকে বা দেশ থেকে বাড়ি ফিরবে, আমি তার পাশে দাঁড়িয়ে তাকে বলতে পারব যে দেশের মতো আমিও তার জন্য সমান গর্বিত। আমি তার শক্তির উৎস হতে চাই।”

ভিডিওটি the90sindia ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে। যেটি মিস ইন্ডিয়া ২০০০-এর। এখানে শাহরুখ একজন জুরি সদস্য ছিলেন। প্রিয়াঙ্কার উত্তরে শাহরুখও অবাক হয়েছিলেন। প্রিয়াঙ্কার সামনে মাইক হাতে থাকা অভিনেত্রী মালাইকা অরোরাও অবাক হয়েছিলেন।

আরও পড়ুন: উপনির্বাচনের আগেই নন্দীগ্রামে আইসি বদল, অজয়কে সরিয়ে দায়িত্বে দেবাশিস

একজন বিবাহিত সুপারস্টারকে সরাসরি মানা করে দেশের খেলোয়াড়কে অগ্রাধিকার দেওয়ার এই চতুর ও দেশপ্রেমমূলক উত্তর উপস্থিত দর্শক ও বিচারকদের মন জয় করে নিয়েছিল। প্রিয়াঙ্কার এই আত্মবিশ্বাস ও বুদ্ধিমত্তাই তাকে প্রতিযোগিতার ‘ফার্স্ট রানার-আপ’ (Miss India World) হতে সাহায্য করে এবং পরবর্তীকালে তিনি ‘মিস ওয়ার্ল্ড ২০০০’ এর খেতাবও নিজের নামে করেন। পরবর্তী সময়ে প্রিয়াঙ্কা চোপড়া বলিউডে নিজের কেরিয়ার গড়ে তোলেন এবং শাহরুখ খানের সঙ্গে অত্যন্ত সফল ‘ডন’ (Don) এবং ‘ডন ২’ (Don 2) সিনেমায় স্ক্রিন শেয়ার করেন।