বলিউডের গ্ল্যামার দুনিয়া এবং মুম্বইয়ের ব্যস্ত জীবন ছেড়ে হিমাচল প্রদেশে স্থায়ীভাবে থাকার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী ইয়ামি গৌতম এবং পরিচালক আদিত্য ধর। এই তারকা দম্পতি মুম্বইয়ের কোলাহল এবং লাইমলাইট থেকে দূরে নিজের পরিবারের জন্য এক শান্ত ও ব্যক্তিগত জীবন বেছে নিতেই হিমাচলের মণ্ডী জেলার গোহরে নিজেদের স্থায়ী আস্তানা গড়েছেন।
আরও পড়ুন: বাদশা নন, পছন্দ আজহারউদ্দিন! কিং খানের মুখের ওপর জবাব প্রিয়াঙ্কার
হিমাচল প্রদেশের সঙ্গে ইয়ামি গৌতমের যোগ বহু পুরনো। বিয়ের আগেই মণ্ডীর গোহরে ২৫ একর জমির উপর একটি ১০০ বছরের পুরনো হেরিটেজ বাড়ি কিনেছিলেন অভিনেত্রী। কাঠ এবং পাথর দিয়ে তৈরি এই বাড়িটি কেবল একটি ছুটি কাটানোর জায়গা নয়, বরং এর সঙ্গে জড়িয়ে রয়েছে ইয়ামির ছোটবেলা ও পরিবারের বহু আবেগ।
ইয়ামি ও আদিত্যর এই বিশাল ২৫ একরের সম্পত্তিটি চারিদিকে সবজি ও ফলের বাগান দিয়ে ঘেরা। এখানে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে আপেল, আলু, প্লাম এবং আদার চাষ করা হয়। মুম্বইয়ের বিলাসবহুল ফ্ল্যাটের জীবন ছেড়ে প্রকৃতির মাঝে এই শান্ত পরিবেশেই নিজেদের জীবন কাটাতে চান তাঁরা।
আরও পড়ুন: পরীক্ষায় ‘ফেল’ এভারেস্টের জিরেগুঁড়ো! নির্দিষ্ট ব্যাচ নিয়ে আপত্তি FSSIA- এর
বলিউডের এই তারকা দম্পতি সবসময়ই তাঁদের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন। মুম্বইয়ের ক্যামেরার আলো আর পাপারাৎজিদের নজর থেকে দূরে থাকাও অন্যতম কারণ। ২০২৪ সালের মে মাসে তাঁদের কোল আলো করে আসে পুত্র সন্তান ‘বেদাভিদ’। মূলত ছেলেকে প্রচারের আলো থেকে দূরে প্রকৃতির মাঝে বড় করে তুলতেই এই সিদ্ধান্ত। ২০২১ সালের জুন মাসে এই হিমাচলের বাড়িতেই খুব ছিমছামভাবে চার হাত এক হয়েছিল ইয়ামি ও আদিত্যর। তাই এই বাড়ির গুরুত্ব তাঁদের কাছে অপরিসীম।
আরও পড়ুন: মাইনে দিতে না পারায় স্কুল থেকে বহিষ্কার! সেই সলমন আজ ৩ হাজার কোটির মালিক
কাজ কি তবে বন্ধ? একেবারেই নয়। মুম্বই ছাড়লেও সিনেমা জগৎ থেকে দূরে সরছেন না তাঁরা। জানা গিয়েছে, ছবির শুটিং, মিটিং বা পেশাগত কারণে প্রয়োজন হলেই ইয়ামি ও আদিত্য হিমাচল থেকে মুম্বইয়ে যাতায়াত করবেন। সম্প্রতি ২০২৪ সালের ‘আর্টিকেল ৩৭০’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন এই দম্পতি। খুব শীঘ্রই আগামী ১৬ অক্টোবর মুক্তি পেতে চলেছে ইয়ামির নতুন হরর-কমেডি ছবি ‘নয়ী নবেলি’।















