‘বিগ বস বাংলা’র জনপ্রিয় প্রতিযোগী রাজবীর দে-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন বিখ্যাত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর স্যান্ডি সাহা। স্যান্ডির দাবি, মাত্র ৫ হাজার টাকার বিনিময়ে রাজবীর তাঁর সঙ্গে দুবাইয়ে হানিমুনে যেতে রাজি হয়েছিলেন। নিজের এই চাঞ্চল্যকর দাবির সপক্ষে স্যান্ডি তাঁদের পুরনো বেশ কিছু ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ চ্যাটও সংবাদমাধ্যমের সামনে ফাঁস করে দিয়েছেন। বর্তমানে রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’র ঘরের ভিতরে নন্দিনী দত্তের সঙ্গে রাজবীরের প্রেমের রসায়ন যখন তুঙ্গে, ঠিক তখনই বাইরে স্যান্ডি সাহার এই বোমাবর্ষণ সোশ্যাল মিডিয়ায় তুমুল তোলপাড় সৃষ্টি করেছে।

আরও পড়ুন: রেজিনগরে বুথ দখলের চেষ্টা! বিজেপির চক্রান্ত ফাঁস করলেন কুণাল

বিতর্ক এবং স্যান্ডি সাহা যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। এবার টেলিভিশনের অত্যন্ত চর্চিত রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’র অন্যতম প্রতিযোগী রাজবীর দে-র বিরুদ্ধে গুরুতর আর্থিক প্রতারণা এবং আবেগ নিয়ে খেলার অভিযোগ তুললেন এই জনপ্রিয় ইউটিউবার। স্যান্ডির স্পষ্ট দাবি, রাজবীর কেবলই একজন স্বার্থপর মানুষ, যিনি নিজের সাফল্যের সিঁড়ি হিসেবে দিনের পর দিন বিভিন্ন মানুষকে ব্যবহার করে এসেছেন।

সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে স্যান্ডি সাহা তাঁর ও রাজবীরের অতীতের সম্পর্ক নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন। তিনি নিজের মোবাইল ফোন থেকে রাজবীরের সঙ্গে হওয়া পুরনো কিছু চ্যাট প্রদর্শন করেন। স্যান্ডির বক্তব্য অনুযায়ী, চ্যাটে দেখা গেছে স্যান্ডি নিজেই রাজবীরকে দুবাইয়ে হানিমুনে যাওয়ার অফার দিয়েছিলেন, আর রাজবীর মাত্র ৫ হাজার টাকার বিনিময়ে তাতে সানন্দে রাজি হয়ে যান!

আরও পড়ুন: বিপজ্জনক! নেসলের এই পণ্য বিক্রি বন্ধ করার নির্দেশ দিল কেন্দ্র

স্যান্ডি তীব্র কটাক্ষ করে বলেন, “যে মানুষটা মাত্র ৫ হাজার টাকার জন্য আমার সঙ্গে দুবাইয়ে হানিমুনে যেতে রাজি হয়ে যায়, তাকে নিয়ে আর কী-ই বা বলব! ওর কাছে তো টাকাই সব।”

শুধু হানিমুনের গল্পই নয়, রাজবীরের বিরুদ্ধে সরাসরি আর্থিক প্রতারণার অভিযোগ এনেছেন স্যান্ডি। তিনি জানান, রাজবীর যখন প্রথম উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে কলকাতায় এসেছিলেন, তখন তাঁর থাকার কোন জায়গা ছিল না। দরদী হয়ে স্যান্ডিই তাঁকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। কিন্তু সেই উপকারের মাশুল তাঁকে চরমভাবে গুনতে হয়েছে।

আর্থিক ক্ষতির খতিয়ান দিয়ে স্যান্ডি দাবি করেন, রাজবীর তাঁর কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা হাতিয়েছেন। যখন-তখন মেসেজ করে কখনও ৫ হাজার টাকা চাইতেন, তো কখনও ট্রেনের বা বিমানের টিকিট কেটে দিতে বলতেন। স্যান্ডির কথায়, “ও দুবাই যাওয়ার নাম করে আমাকে অনেকবার আশ্বাস দিয়েছিল, আমি বোকার মতো বিশ্বাস করেছিলাম। আসলে ও শুধু প্রয়োজন অনুযায়ী আমাকে ব্যবহার করে গেছে।”

আরও পড়ুন: সন্তানকে বাঁচাতে ঝাঁপ, ঘাগরার জলে তলিয়ে গেলেন মা

বর্তমানে বিগ বসের ঘরের ভেতরে নন্দিনী দত্তের সঙ্গে রাজবীরের ঘনিষ্ঠতা এবং প্রেম নিয়ে দর্শকমহলে ব্যাপক চর্চা চলছে। তবে স্যান্ডি সাহা এই প্রেমকে সম্পূর্ণ ‘ভুয়ো’ এবং গেমের অংশ বলে উড়িয়ে দিয়েছেন।

স্যান্ডি বলেন, “রাজবীর আমার সঙ্গেও প্রেমের নাটক করত। রিয়্যালিটি শো-তে টিকে থাকার জন্য এবং ট্রফি জেতার জন্য ও যেকোনও সীমা পর্যন্ত যেতে পারে। মুম্বইয়ের ফ্যাশন ডিজাইনার থেকে শুরু করে ঘরের ভেতরের নন্দিনী—সবাইকে ও নিজের স্বার্থে ব্যবহার করছে।”

আরও পড়ুন: সাবধান! ওয়াশিং মেশিনে ভুলেও নয় অন্তর্বাস

স্যান্ডি সাহার এই বিস্ফোরক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়েছে এবং নেটিজেনরাও এই নিয়ে দু’ভাগে বিভক্ত হয়ে গেছেন। তবে রাজবীর দে বর্তমানে বিগ বসের ঘরের কড়া নিয়মের ঘেরাটোপে বন্দি থাকায়, স্যান্ডির আনা এসব গুরুতর অভিযোগের বিষয়ে এখনও তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি। এখন দেখার বিষয়, বিগ বসের ঘর থেকে বেরোনোর পর এই ‘হানিমুন ও চ্যাট বিতর্ক’ নিয়ে রাজবীর নিজে কী সাফাই দেন।