অবশেষে প্রতীক্ষার অবসান। মুক্তি পেল উইন্ডোজ প্রোডাকশন হাউজের বহু প্রতীক্ষিত ছবি 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু'র গ্র্যান্ড ট্রেলার। নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ছবি আগামী ১৫ অক্টোবর দুর্গাপুজো উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। বহুল চর্চিত ছবি 'বহুরূপী' (২০২৪)-এর এই মেগা সিক্যুয়েলটি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা এখন তুঙ্গে। চলতি বছর পুজোর মরশুমে বক্স অফিসে ঝড় তুলতে সম্পূর্ণ প্রস্তুত 'ডাকাতের দল।'

আরও পড়ুন: পুজোর মরশুমে গ্রাহকের জন্য বিশেষ প্যাকেজ, রেশনে চিনি-ময়দা-সুজিতে ভর্তুকি
আজকের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানটি ছিল দেখার মতো। টলিউড ইন্ডাস্ট্রির হাই-ভোল্টেজ এই ইভেন্টে অভিনেতা যিশু সেনগুপ্ত নিজে বাইক চালিয়ে এন্ট্রি নেন, যা উপস্থিত দর্শকদের মধ্যে হইচই ফেলে দেয়। পাশাপাশি অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের গ্র্যান্ড এন্ট্রি এবং ছবির জনপ্রিয় লোকসঙ্গীত 'ননীচোরা'-র তালে শিবপ্রসাদ ও কৌশানীর নাচ অনুষ্ঠানটির রঙ আরও বাড়িয়ে দেয়।
আরও পড়ুন: মহারণের আগে আনসেলোত্তির আলিঙ্গনে খালিদ, ভিনিসিয়াদের বিরুদ্ধেও ভয়ডরহীন ফুটবলই মন্ত্র আনোয়ারদের
ছবির ট্রেলারে যে বিষয়টি সবচেয়ে বেশি নজর কেড়েছে, তা হল পুলিশ অফিসারের চরিত্রে যিশু সেনগুপ্ত এবং দুর্ধর্ষ 'বহুরূপী' ডাকাত বিক্রম প্রামাণিকের চরিত্রে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের অনবদ্য দ্বৈরথ। জেলে থাকা বিক্রম প্রামাণিককে ৩ কোটি টাকা চুরির এবং ব্যাঙ্ক ডাকাতির উসকানি দেয় খোদ পুলিশ অফিসার অয়ন! কিন্তু কেন? এটি কি কোনও ফাঁদ নাকি অন্য কোনও গভীর চক্রান্ত? এই প্রশ্নের উত্তর জানতে হলে ১৫ তারিখ পর্যন্ত অপেক্ষা করতেই হবে। এছাড়াও ট্রেলারের শুরুতেই স্বপন সাহার আইকনিক ছবি 'বাবা কেন চাকর'-এর প্রসঙ্গ টেনে মজার ও ধারালো সংলাপ “বাবা কেন ডাকাত” দর্শকদের নস্টালজিয়াকে উসকে দিয়েছে।

আরও পড়ুন: শ্যাম সুন্দর জুয়েলার্সে শারদীয়া 'স্বর্ণ সম্ভার', সোনা কেনার সঙ্গে পান নিশ্চিত উপহার
ছবির অন্যতম মূল আকর্ষণ হয়ে উঠেছে 'ময়দামুখো হিট' গানটি। রিতম সেন এবং ননীচোরা দাস বাউলের কথায়, বনি চক্রবর্তীর সুরে এই গানটি ট্রেলারের আবহে এবং সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে। ট্রেলার জুড়ে এই গানের রিদম ও চরিত্রদের রসায়ন এক অন্য মাত্রার বিনোদন যোগ করেছে।

আরও পড়ুন: ট্রেনে উঠলে টিকিটের সঙ্গে রাখুন এই নথি, নইলে গুনতে হতে পারে জরিমানা
আসন্ন দুর্গাপুজো ২০২৬-এর বক্স অফিসে এই ছবিটিকে এক বড়সড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। দেব অভিনীত 'দেশু ৭', সৃজিত মুখোপাধ্যায়ের 'এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র', এবং 'দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র'-এর মতো টলিউডের অন্যান্য বড় বড় ফ্র্যাঞ্চাইজি ও বিগ বাজেট ছবির সঙ্গে সমানে সমানে টক্কর দেবে উইন্ডোজের এই অ্যাকশন-ড্রামা। তবে ট্রেলারের রোমহর্ষক অ্যাকশন, সাসপেন্স ও টানটান রহস্য দেখে চলচ্চিত্র বিশেষজ্ঞদের ধারণা—এই পুজোয় 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু' দর্শকদের মন ও বক্স অফিস দুই-ই লুট করতে চলেছে!

আরও পড়ুন: ব্যাক টু ব্যাক সোনা জয়, চলতি এশিয়ান গেমসে পঞ্চম স্থানে ভারত
ছবিটিতে যিশু ও শিবপ্রসাদ ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সোহিনী সরকার, কৌশানী মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, চন্দন সেন, অম্বরীশ ভট্টাচার্য এবং রজতাভ দত্তের মতো একঝাঁক গুণী তারকা।















