অভিনেত্রী মমতা কুলকার্নিকে নিয়ে নেটপাড়ায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে। দীর্ঘ বিরতির পর তাঁর একটি খোলামেলা পোশাকে নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই এই সমালোচনার ঝড়। একসময় গ্ল্যামার জগৎ ছেড়ে আধ্যাত্মিকতার পথে হেঁটে ‘সন্ন্যাসিনী’ হওয়ার দাবি করা এই অভিনেত্রীর এমন ভোলবদল দেখে অনেকেই চমকে গেছেন।
আরও পড়ুন: চোরেরকাণ্ড: চুরি করতে এসে ফ্রিজ খুলে সাবাড় আপেল-চকোলেট
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে, ঝলমলে ও সাহসী পোশাকে পপ সংগীতের তালে নাচছেন আশির দশকের জনপ্রিয় বলিউড তারকা মমতা কুলকার্নি। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে লাইমলাইট থেকে দূরে থাকা অভিনেত্রীর এই রূপ দেখে তাঁর ভক্ত এবং সাধারণ নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই মন্তব্য করছেন, “মোক্ষ লাভ ছেড়ে মমতা আবার মায়ার জগতেই ফিরে এলেন”।
আরও পড়ুন: বেআইনি অস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার প্রাক্তন বিধায়ক
নব্বইয়ের দশকের অন্যতম ‘বোল্ড’ এবং গ্ল্যামারাস অভিনেত্রী হিসেবে পরিচিত ছিলেন মমতা কুলকার্নি। ‘করণ অর্জুন’, ‘বাজি’, বা ‘চায়না গেট’-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয় করে তিনি তুমুল জনপ্রিয়তা পান। তবে ক্যারিয়ারের মধ্যগগনে থাকা অবস্থায় হঠাৎ করেই বলিউড থেকে গায়েব হয়ে যান তিনি।
পরবর্তীতে ২০১৩ সালে ‘অটোবায়োগ্রাফি অফ এন ইয়োগিনী’ (Autobiography of an Yogini) নামের একটি বই প্রকাশ করে তিনি সবাইকে চমকে দেন। সেখানে তিনি দাবি করেন, গ্ল্যামার দুনিয়া ত্যাগ করে তিনি সন্ন্যাস জীবন বেছে নিয়েছেন এবং ঈশ্বরের সাধনায় মগ্ন আছেন। দীর্ঘ সময় নিজেকে লাইমলাইটের আড়ালে রেখেছিলেন তিনি।
আরও পড়ুন: সেপ্টেম্বরেই শীতলতম রাত! ২৫ বছরের রেকর্ড ভাঙল ‘সুপার এল নিনো’
মমতার এই নতুন ভিডিওটি প্রকাশ আসতেই সামাজিক মাধ্যমে সমালোচনার বন্যা বয়ে যাচ্ছে। যদিও মিশ্র প্রতিক্রিয়া ডেখা গেছে। সমালোচকদের মতে, আধ্যাত্মিকতা বা সন্ন্যাসের দাবি কেবলই একটি ‘পাব্লিসিটি স্টান্ট’ বা প্রচারের আলোয় থাকার মাধ্যম ছিল। অন্যদিকে তাঁর অনুগামীরা বলছেন, এটি তাঁর ব্যক্তিগত জীবন এবং একজন মানুষের যেকোনো বয়সে নিজের মতো করে বাঁচার সম্পূর্ণ অধিকার রয়েছে।
একসময়ের সন্ন্যাসিনী দাবিকারী অভিনেত্রীর এই হঠাৎ ভোলবদল এবং পুরনো ঝলমলে রূপে ফিরে আসা বলিপাড়ার পাশাপাশি সামাজিক মাধ্যমে এখন অন্যতম চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
















