বাঙালির ড্রয়িংরুমে এখন নতুন ‘দাদা’র রাজত্ব! সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর জি বাংলার ‘দাদাগিরি’র সঞ্চালকের আসনে বসে ছক্কা হাঁকাচ্ছেন টলিউড সুপারস্টার দেব। আর সেই মঞ্চেই এবার উঠল এক মারাত্মক বাউন্সার, যার জবাবে দেবের অকপট স্বীকারোক্তি ঘুম উড়িয়েছে টলিপাড়ার অনুরাগীদের। “কিছু মানুষকে ধরে রাখতে পারিনি...”- এই আক্ষেপ কার জন্য? প্রশ্ন এখন একটাই।
আরও পড়ুন: “এবার পুজোয় ডেট করব নিজের সাথেই!” ভিড়ের মাঝেও ‘সেলফ লাভ’-এর বার্তা শ্যামৌপ্তির
সম্প্রতি দাদাগিরির একটি বিশেষ পর্বে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন ছোটপর্দার জনপ্রিয় সঞ্চালক সুদীপা চট্টোপাধ্যায়। অবলীলায় তিনি দেবকে ব্যক্তিগত জীবনের সবচেয়ে চর্চিত প্রশ্নটি ছুঁড়ে দেন— “ফ্যামিলিটাকে বাড়াচ্ছ না কেন?”
আরও পড়ুন: ‘জয় বাংলা’স্লোগানে বিপত্তি! জাসদ দফতরে বিএনপির হামলা
সাধারণত বিয়ে বা ব্যক্তিগত জীবন নিয়ে যেকোনো প্রশ্ন দেব হেসে এড়িয়ে যান। কিন্তু এদিন যেন একটু বেশিই আবেগপ্রবণ শোনাল সুপারস্টারকে। সুদীপাকে উত্তর দিতে গিয়ে দেব বলেন, “জীবনে যদি হ্যাপি থাকা লক্ষ্য হয় তাহলে আমি হ্যাপি। কিছু ডিসিশান ঠিক হয়নি আমার লাইফে। কিছু ডিসিশন হয়তো আরও ভালো হত। কিছু ডিসিশন হয়তো আরও অনেক আগে নিতে পারতাম। আক্ষেপ হয়, কিন্তু তাঁর মানে এটা নয় যে আমি হ্যাপি নই। কাজকে ভালবাসতে বাসতে এমন একটা জায়গায় চলে গেলাম পিছনে তাকিয়ে দেখলাম আমি অনেকটা পথ এগিয়ে চলে এলাম, অনেকটা বয়স খরচ করতে করতে এই জায়গায় পৌঁছে গেলাম। কিন্তু সত্যি আমার এই বিষয়ে কোনও অনুশোচনা নেই। যখনই লোকে বলে বিয়ে কেন হচ্ছে না, আমারই জন্য হচ্ছে না। কারণ কিছু ভুল সিদ্ধান্ত, কিছু ভুল কাজ করেছি বা কিছু মানুষকে আমি ধরে রাখতে পারিনি। এটা আমারই ভুল।”
আরও পড়ুন: ৫৭২ বছরেও অমলিন ঐতিহ্য, আজও মাছ-ভাতে মায়ের ভোগ ঘোষাল বাড়িতে
দেবের মুখে এই ‘কিছু মানুষকে ধরে রাখতে না পারার’ আক্ষেপ শোনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ফিসফাস— তবে কি পরোক্ষে তাঁর ‘শুভ’ মানে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কথাই বললেন দেব? এক সময় টলিউডের এই ‘পাওয়ার কাপল’-এর প্রেম এবং তারপর আকস্মিক বিচ্ছেদ নিয়ে কম চর্চা হয়নি। কাকতালীয়ভাবে, এই দাদাগিরির মঞ্চেই কিছু পর্ব আগে অতিথি হয়ে এসেছিলেন শুভশ্রী। সেখানে দেবের চোখে চোখ রেখে রাজ-ঘরনী বলেছিলেন, “তোমার জীবনের প্রথম সবকিছুর সাক্ষী আমি”।
তাহলে কি শুভশ্রীর সেই কথাই দেবের মনে পুরনো ক্ষতে আবার টান দিল? ‘শুভ’কে হারিয়ে দেবের মনে কি অনুশোচনা? ‘দেশু-৭’ কি শুধু পর্দাতেই এক হচ্ছেন? নাকি…।
















