বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি। আর উৎসবের এই আলোকময় দিনগুলি ঘিরে সবারই থাকে নিজস্ব কিছু পরিকল্পনা। টলিপাড়ার অন্যতম জনপ্রিয় ও মিষ্টি অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলিও এর ব্যতিক্রম নন। তবে আর পাঁচটা বছরের তুলনায় এই বছরের পুজোয় তাঁর পরিকল্পনা কিছুটা আলাদা, কিছুটা বেশি আত্মকেন্দ্রিক— তবে ইতিবাচক অর্থে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবন, প্রেম এবং পুজো পরিকল্পনা নিয়ে অকপটভাবে মুখ খুললেন অভিনেত্রী।
আরও পড়ুন: সাবিত্রীর ড্রয়িংরুমে ‘ডাকু’ শিবপ্রসাদ! চানাচুর আর হিন্দি সংলাপে সুপারহিট রবিবাসরীয় আড্ডা
শ্যামৌপ্তি বরাবরই ভীষণ স্পষ্টবক্তা। নিজের ব্যক্তিগত জীবন বা মনের অনুভূতি লুকিয়ে রাখায় তিনি বিশ্বাসী নন। হাসিমুখে তিনি জানান, “আমি ভীষণ প্রেমিক মানুষ। আমার জীবনে সবসময়ই প্রেম আছে।” তবে এবারের পুজোয় সেই প্রেমের রসায়নটা একটু অন্যরকম হতে চলেছে। কোন বিশেষ মানুষ বা সম্পর্কের বেড়াজালে না জড়িয়ে, এবারের পুজোয় তিনি নিজেকে ভালো রাখার দিকে বেশি নজর দিতে চান। অভিনেত্রীর কথায়, “এই বছরের পুজোয় আমি নিজেকে সময় দিতে চাই।” বছরের পর বছর শুটিংয়ের ব্যস্ততা আর অনস্ক্রিন-অফস্ক্রিন সম্পর্কের টানাপোড়েন থেকে দূরে সরে এসে, এই চারটে দিন তিনি শুধু নিজের মনের শান্তি এবং আত্মপ্রকাশের জন্য তুলে রাখতে চান।
আরও পড়ুন: ‘কবির প্রাণেশ্বরী’, উৎপল সিনহার কলম
প্রতিবার পুজোর দিনগুলি তারকাদের নানা অনুষ্ঠান, মণ্ডপ উদ্বোধন বা বিশেষ শুট থাকে। তবে সব সামলেও পুজোয় পরিবারের সাথে সময় কাটাতে ভালোবাসেন শ্যামৌপ্তি। এবারও তার অন্যথা হবে না। তবে বাড়তি পাওনা হিসেবে থাকছে নিজের সঙ্গে কাটানো কিছু একান্ত মুহূর্ত। পছন্দের পোশাক পরা, নিজের মতো করে সাজা, আর ঢাকের আওয়াজে মনকে শান্ত করা— এই নিয়েই কাটবে তাঁর পুজো। কোনও তাড়াহুড়ো নেই, কোনও বাধ্যবাধকতা নেই, শুধু নিজের ইচ্ছেকে প্রাধান্য দেওয়াই এবার তাঁর পুজোর মূল মন্ত্র।
আরও পড়ুন: ফেসবুকের সূত্রে প্রেম, সীমান্ত পেরোতে গিয়ে আটক বাংলাদেশি বধূ
শ্যামৌপ্তির এই চিন্তাভাবনা নেটিজেনদের মধ্যেও বেশ সাড়া ফেলেছে। আজকের দ্রুতগামী জীবনে যখন সবাই কোন না কোন সম্পর্কে জড়াতে বা পারফেক্ট পার্টনার খুঁজতে ব্যস্ত, তখন পুজোর মতো উৎসবে “নিজেকে সময় দেওয়া” বা সেলফ-লাভের (Self-love) বার্তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। অভিনেত্রীর অনুরাগীরাও তাঁর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।
















