পিতৃতন্ত্র ভাঙার সঙ্গে ‘বন্দেমাতরম’ গাওয়ার সম্পর্ক কী? বিজেপি সাংসদ বাঁসুরি স্বরাজের মন্তব্যে তীব্র বিস্ময় প্রকাশ করলেন বলিউড সুপারস্টার হৃতিক রোশন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এক বক্তব্যের জবাবে বিজেপি সাংসদের দেওয়া একটি পুরনো ভিডিও সমাজমাধ্যমে নতুন করে ভাইরাল হতেই এই বিতর্কের সূত্রপাত। তাতেই নিজের প্রতিক্রিয়া জানিয়ে শোরগোল ফেলে দিয়েছেন বলিউডের ‘গ্রিক গড’।
আরও পড়ুন: পিতৃতন্ত্র বনাম ‘বন্দেমাতরম’! বিজেপি সাংসদের আজব যুক্তিতে চোখ কপালে উঠল হৃতিকের
বিতর্কের সূত্রপাত গত অগাস্ট মাসে। পুণেতে আয়োজিত ‘ছাত্রদের গুঞ্জ’ অনুষ্ঠানে যোগ দিয়ে দেশের নারী সমাজের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক বক্তব্যকে নিশানা করে রাহুল অভিযোগ করেন, এ দেশে মেয়েদের ওপর নিয়ন্ত্রণ কায়েম করতে পিতৃতান্ত্রিক মনোভঙ্গি চাপিয়ে দেওয়া হয়। অনুষ্ঠান মঞ্চ থেকেই মহিলাদের অধিকার রক্ষার পক্ষে সওয়াল করে রাহুল স্লোগান দেন, “পিতৃতন্ত্রকে গুঁড়িয়ে দাও” (Smash the patriarchy)।
রাহুলের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে সাংবাদিক বৈঠক করেন প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজের কন্যা তথা বিজেপি সাংসদ বাঁসুরি স্বরাজ। রাহুলকে পাল্টা আক্রমণ করে তিনি বলেন, “আপনি যদি সত্যিই পিতৃতন্ত্রকে গুঁড়িয়ে দিতে চান, তবে আমি আপনাকে চ্যালেঞ্জ জানাচ্ছি, বন্দে মাতরমের সম্পূর্ণ ছয়টি স্তবক গেয়ে শোনান। আমি পুরো গানটি গাইতে সম্পূর্ণ স্বচ্ছন্দ।”
আরও পড়ুন: পূজার প্রেম নিয়ে ঝামেলায় জড়ানো উচিত হয়নি, বিস্ফোরক স্বীকারোক্তি ভাই রাহুলের!
সম্প্রতি কংগ্রেসের সোশ্যাল মিডিয়া বিভাগের জাতীয় আহ্বায়ক রুচিরা চতুর্বেদী বাঁসুরি স্বরাজের এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেন। সেখানে তিনি প্রশ্ন তোলেন, পিতৃতন্ত্র ভাঙার সঙ্গে বন্দে মাতরমের সম্পর্ক ঠিক কোথায়?
পোস্টটি নজর এড়ায়নি অভিনেতা হৃতিক রোশনের। বিজেপি সাংসদের এই আজব যুক্তি দেখে পুরোপুরি হতবাক হয়ে যান তিনি। নিজের অ্যাকাউন্ট থেকে কমেন্ট বক্সে হৃতিক লেখেন, “হুহ? এটা কি সত্যি? ওয়াও!” (Huh? Is this real. Wow)। অভিনেতার এই মাত্র ৫ শব্দের ছোট্ট প্রতিক্রিয়া মুহূর্তের মধ্যে নেটপাড়ায় ভাইরাল হয়ে যায় এবং ১২ হাজারেরও বেশি লাইক অর্জন করে।
আরও পড়ুন: বেহাল রাস্তায় বিরক্ত প্রাক্তন বিচারপতি! ছাড়লেন SIR ট্রাইব্যুনাল
হৃতিকের এই প্রতিক্রিয়ার পর সাধারণ নেটিজেনরাও বিজেপি সাংসদের যুক্তির সারবত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। সমাজমাধ্যমে বাঁসুরি স্বরাজকে লক্ষ্য করে নানারকম ব্যঙ্গাত্মক মন্তব্য উড়ে আসছে। এক নেটিজেন লিখেছেন, “উনি মনে হয় ‘পিতৃতন্ত্র’ (Patriarchy) এবং ‘দেশপ্রেমের’ (Patriotism) মধ্যে গুলিয়ে ফেলেছেন।” অন্য এক ব্যবহারকারীর রসিকতা, “আমি একজন ভালো মিউজিশিয়ান হতে চাই, তাই এখন একটা পিৎজা অর্ডার করতে যাচ্ছি!” আবার কেউ কেউ হৃতিকের বিখ্যাত সিনেমা ‘কৃষ’-এর প্রসঙ্গ টেনে লিখেছেন, “এবার কৃষের আসল রূপ দেখানোর সময় এসেছে।”
রাজনৈতিক এই তরজায় কোন বলিউড তারকার এভাবে সরাসরি বিস্ময় প্রকাশ করা এবং সাধারণ মানুষের তাতে বিপুল সমর্থন দেওয়া, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
















