খানা-খন্দে ভরা বেহাল দীর্ঘ রাস্তা। যাতায়াতে চূড়ান্ত নাজেহাল হয়ে SIR ট্রাইব্যুনাল থেকে ইস্তফা দিলেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রাক্তন বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়। তবে, বাড়ি বসে কাজের সুযোগ থাকলে তিনি ভেবে দেখবেন বলে জানান প্রাক্তন বিচারপতি। 

হাই কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি সল্টলেকে। বর্তমানে চলা এসআইআর (SIR) ট্রাইবুনালে রয়েছেন তিনি। ট্রাইবুন্যাল সেন্টার পড়েছে জোকাতে। একে তো সল্টলেক থেকে জোকার দূরত্বর দীর্ঘ। তার উপর খানাখন্দে ভরা অত্যন্ত খারাপ রাস্তা। সঙ্গে ট্রাফিক জ্যাম। আড়াই ঘণ্টার উপর সময় লাগছে যাতায়াতে। এই কারণ দেখিয়ে ইস্তফা দিয়েছেন তিনি। ২ নভেম্বর থেকে তাঁর ইস্তফার সিদ্ধান্ত কার্যকর হতে পারে। পাশাপাশি তিনি জানান, সল্টলেক থেকে কাজের সুযোগ থাকলে তিনি ভেবে দেখতে পারেন।  
আরও পড়ুন: দুর্গাপুজোয় ভুয়ো পাসকাণ্ডে আবার হাজিরার নির্দেশ ইন্দ্রনীলকে

কমপক্ষে ১৯ জনের মতো অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে এসআইআর ট্রাইবুন্যালে কাজ চলছে। এর আগেও বিভিন্ন কারণে প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম-সহ বিচারপতিরা ট্রাইবুন্যাল থেকে ইস্তফা দিয়েছেন। এই পরিস্থিতিতে কীভাবে দ্রুত ট্রাইবুন্যালের কাজ হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।