পুজোর আগে মারাত্মক দুর্ঘটনার কবলে টলিউড অভিনেত্রী নুসরত ভারুচা! অ্যাম্বুলেন্স থেকে স্ট্রেচারে শুয়ে বের কড়া হচ্ছে অভিনেত্রীকে, সেই দৃশ্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই উদ্বেগ অনুরাগীদের। জানা গিয়েছে বালিতে শ্যুটিং করতে গিয়ে আচমকা গুরুতর চোট পান তিনি। যন্ত্রণায় প্রায় সংজ্ঞাহীন হয়ে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়। তড়িঘড়ি শ্যুটিংস্থল থেকে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরীক্ষা-নিরীক্ষার জন্য। প্রাথমিকভাবে জানা গিয়েছে নায়িকার মেরুদন্ডের হারে চিড় ধরেছে।
বলিউড সূত্রে খবর টাইগার শ্রফের সঙ্গে একটি সিনেমার শ্যুটিং করতে বালিতে যান নুসরত। পাশাপশি কাজের শেষে ব্যক্তিগত ছুটিও কাটানোরও পরিকল্পনা করেছিলেন। কিন্তু শ্যুটিং চলাকালীন আচমকা দুর্ঘটনা। ঠিক কী ঘটেছিল তা স্পষ্ট নয় তবে জানা গিয়েছে বৃহস্পতিবার অল্পের জন্য প্রাণ রক্ষা হয়েছে তাঁর। দ্রুত নায়িকাকে বালির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার বিকেল পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন ছিলেন। এরপরই অভিনেত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে থাকে টিনসেল টাউনে। প্রথমে জানা গিয়েছিল বিদেশেই তাঁর চিকিৎসা হবে। পরে মুম্বই ফিরিয়ে নিয়ে আসার কথা ঠিক হয়।
ভাইরাল ছবি ও ভিডিওতে (সত্যতা যাচাই করা হয়নি) নুসরতের যন্ত্রণাক্লিষ্ট মুখের ছবি ধরা পড়েছে। নাকে নল, সামান্য হাত নাড়ানোর শক্তিটুকুও নেই। কোনও মতে কিছু একটা ইশারা করে বোঝানোর চেষ্টা করেন স্ট্রেচারে শুয়েই। বলিউড নায়িকাকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে রাতের মায়ানগরীতে আনা হয়েছে। খুব তাড়াতাড়ি অপারেশন হবে। অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করছেন অনুরাগীরা।















