কলকাতা ২৯°সে
ব্রেকিং
INDIA-র মিছিল যোগ দিচ্ছে না আপ-ডিএমকে! কংগ্রেসই কি দূরত্বের কারণবিজেপির গা জোয়ারি! দুই সংসদীয় কমিটির শীর্ষপদ থেকে সরানো হল মমতা তৃণমূলের সাংসদদেরবিপজ্জনক! নেসলের এই পণ্য বিক্রি বন্ধ করার নির্দেশ দিল কেন্দ্রএবার নয়া অভিযোগ ইন্দ্রনীলের বিরুদ্ধে!ভয়াবহ বিস্ফোরণ অন্ধ্রপ্রদেশের ওষুধ কারখানায়, মৃত একাধিকহঠাৎ মমতাকে নিয়ে শুভেন্দু কী বললেন, পাল্টা জবাব দিলেন সৌগতAsian Games 2026: পুরুষদের ক্রিকেটে প্রত্যাশিত জয় ভারতের, ১৯তম সোনা পেল দেশবাড়িতেই অগ্নিদগ্ধ বায়রন! আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে৪৪ বছরের অপেক্ষার অবসান! লালরেমসিয়ামির গোলে মহিলা হকিতে সোনা ভারতেরসিজেপির আন্দোলন মঞ্চ কানায় কানায় পূর্ণ! বিশিষ্ট শিল্পীরাও তুললেন জ্ঞানেশ হটানোর আওয়াজINDIA-র মিছিল যোগ দিচ্ছে না আপ-ডিএমকে! কংগ্রেসই কি দূরত্বের কারণবিজেপির গা জোয়ারি! দুই সংসদীয় কমিটির শীর্ষপদ থেকে সরানো হল মমতা তৃণমূলের সাংসদদেরবিপজ্জনক! নেসলের এই পণ্য বিক্রি বন্ধ করার নির্দেশ দিল কেন্দ্রএবার নয়া অভিযোগ ইন্দ্রনীলের বিরুদ্ধে!ভয়াবহ বিস্ফোরণ অন্ধ্রপ্রদেশের ওষুধ কারখানায়, মৃত একাধিকহঠাৎ মমতাকে নিয়ে শুভেন্দু কী বললেন, পাল্টা জবাব দিলেন সৌগতAsian Games 2026: পুরুষদের ক্রিকেটে প্রত্যাশিত জয় ভারতের, ১৯তম সোনা পেল দেশবাড়িতেই অগ্নিদগ্ধ বায়রন! আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে৪৪ বছরের অপেক্ষার অবসান! লালরেমসিয়ামির গোলে মহিলা হকিতে সোনা ভারতেরসিজেপির আন্দোলন মঞ্চ কানায় কানায় পূর্ণ! বিশিষ্ট শিল্পীরাও তুললেন জ্ঞানেশ হটানোর আওয়াজ
জীবনধারালাইফস্টাইল

সাবধান! ওয়াশিং মেশিনে ভুলেও নয় অন্তর্বাস

চিকিৎসকদের একাংশ এবং পোশাক বিশেষজ্ঞরা স্পষ্ট জানাচ্ছেন, এই অভ্যাসটি যেমন আপনার দামি অন্তর্বাসের আয়ু কমিয়ে দিচ্ছে, তেমনই ডেকে আনছে স্বাস্থ্যঝুঁকি।

সাবধান! ওয়াশিং মেশিনে ভুলেও নয় অন্তর্বাস

ব্যস্ত জীবনে ঘরকন্যার কাজ সহজ করতে ওয়াশিং মেশিনের জুড়ি মেলা ভার। জিন্স, টি-শার্ট থেকে শুরু করে বিছানার চাদর—সবই অনায়াসে কেচে দেয় এই যন্ত্র। আর এই অলসতার বশেই অনেকে নিজেদের অন্তর্বাস, বিশেষ করে ব্রা ওয়াশিং মেশিনে কাচার ভুলটি করে বসেন। চিকিৎসকদের একাংশ এবং পোশাক বিশেষজ্ঞরা স্পষ্ট জানাচ্ছেন, এই অভ্যাসটি যেমন আপনার দামি অন্তর্বাসের আয়ু কমিয়ে দিচ্ছে, তেমনই ডেকে আনছে স্বাস্থ্যঝুঁকি।

আরও পড়ুন: সামাজিক মাধ্যমে গণতন্ত্র রক্ষার 'ভন্ডামি', নাম না করে কাদের কটাক্ষ সিজেপির

আকৃতি ও ইলাস্টিক নষ্ট হওয়া

ব্রা তৈরি হয় অত্যন্ত সংবেদনশীল ও নরম কাপড়ে। ওয়াশিং মেশিনের ভেতরের তীব্র ঘূর্ণন বা ‘স্পিন সাইকেল’-এর ধাক্কা এই ধরনের নরম ফেব্রিক সহ্য করতে পারে না। ফলে ব্রায়ের প্যাড এবং কাপের আসল আকৃতি দ্রুত নষ্ট হয়ে যায়। এছাড়া মেশিনের তীব্র টানে ব্রায়ের ইলাস্টিক ঢিলে হয়ে যায়, যার কারণে স্তনের সঠিক সাপোর্ট পাওয়ার ক্ষমতা হারিয়ে যায়।

ব্যাকটেরিয়ার সংক্রমণ ও ত্বকের রোগ

আমাদের শরীরে স্তনের নিচের অংশ এবং স্তনবৃন্ত অত্যন্ত সংবেদনশীল। সারাদিনের ঘাম, তেল ও ডেড স্কিন সেল ব্রায়ের কাপড়ে জমে থাকে। ওয়াশিং মেশিনের সাধারণ বা ঠান্ডা পানিতে এই ব্যাকটেরিয়া পুরোপুরি পরিষ্কার হয় না। উল্টে মেশিনের ড্রামে জমে থাকা অন্যান্য ময়লা ও ব্যাকটেরিয়া ব্রায়ের কাপড়ে আটকে যায়। পরবর্তীতে এই অন্তর্বাস পরলে স্তনে চুলকানি, র‌্যাশ, ফাঙ্গাল ইনফেকশন বা ত্বকের মারাত্মক অ্যালার্জি দেখা দিতে পারে।

আরও পড়ুন: সন্তানকে বাঁচাতে ঝাঁপ, ঘাগরার জলে তলিয়ে গেলেন মা

অন্য জামাকাপড় যেমন তেমন করে ধোয়া হলেও, অন্তর্বাস সেভাবে ধুতে নেই। ব্রা ধোয়ার কিছু নিয়ম আছে। সেগুলি না মানলে খুব তাড়াতাড়ি তা নষ্ট হয়ে যাবে। 

ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন

বালতিতে পর্যাপ্ত পরিমাণে জল রাখতে হবে। হালকা গরম জলের সঙ্গে মাইল্ড ডিটারজেন্ট মিশিয়ে নিন। ডিটারজেন্টটি যেন ফসফেট এবং অ্যালকোহল মুক্ত হয় সেদিকে নজর রাখতে হবে। 

‘মেশ ব্যাগ’ ব্যবহার করুন

ব্রা সরাসরি মেশিনে না ফেলে একটি নির্দিষ্ট ‘লন্ড্রি মেশ ব্যাগে’ (Mesh Bag) ভরে তারপর মেশিনে দিন। এতে কাপড়ের আকার বিকৃত হবে না এবং অন্য পোশাকের সঙ্গে জড়াবে না। মেশিনের সেটিং রাখুন সবসময় ‘ডেলিকেট’ (Delicate) মোডে।

আরও পড়ুন: ট্র্যাডিশন থেকে ফিউশন, এবার পুজোয় সাজুন পারফেক্ট লুকে

কতক্ষণ ভিজিয়ে রাখবেন

আপনার অন্তর্বাসটি সাবান জলে কয়েক মিনিট ভিজিয়ে রাখুন। এতে অন্তর্বাসের কোণে জমে থাকা ময়লা খুব সহজেই বেরিয়ে যায়। এরপর সাবান জল যাতে না থাকে তার জন্য ভালো করে অন্তর্বাসটি ধুয়ে নিন। তবে খুব বেশি নিংড়োবেন না, এতে ফ্যাব্রিক নষ্ট হয়ে যায়।  

ড্রায়ার এড়িয়ে চলুন 

ওয়াশিং মেশিনের ড্রায়ারে অন্তর্বাস শুকাবেন না। ড্রায়ারের অতিরিক্ত তাপ ব্রায়ের ইলাস্টিক ও প্যাডের ব্যাপক ক্ষতি করে। 

আরও পড়ুন: নৌসেনার গুজব উড়িয়ে সামনে এল মিমির হবু বরের আসল পরিচয়!

কীভাবে শুকবেন?

একটি তোয়ালের মধ্যে অন্তর্বাসটি রেখে ভালো করে জল নিংড়ে নিন। চড়া রোদে একদমই মেলবেন না। এতে আপনার অন্তর্বাসের ইলাস্টিক এবং ফ্যাব্রিক দুই-ই নষ্ট হতে পারে। 

Sponsored

Shyam Sundar In Article

একটি ছোট অসতর্কতা আপনার শরীরের ক্ষতি করার পাশাপাশি সাধের পোশাকটিকেও নষ্ট করে দিতে পারে। তাই সুস্থ থাকতে এবং পোশাক ভালো রাখতে আজ থেকেই এই অভ্যাস বদলে ফেলুন।

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from জীবনধারা

View All →