বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি। এই সময়ে মণ্ডপে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখা, বন্ধুদের সঙ্গে আড্ডা আর দেদার ছবি তোলার জন্য নিজেকে নিখুঁত দেখানো চাই-ই চাই। পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ না করে, যদি ভেতর থেকে ত্বকের গ্লো বা জেল্লা বাড়ানো যায়, তবে কেমন হয়? রূপচর্চা বিশেষজ্ঞদের মতে, ত্বকের আসল উজ্জ্বলতা আসে সঠিক ডিটক্সিফিকেশন এবং পুষ্টির হাত ধরে। আর ঠিক এই কাজটিই করে দারচিনির এই বিশেষ ডিটক্স ওয়াটার। আসুন জেনে নেওয়া যাক কীভাবে ঘরে থাকা উপাদান দিয়ে তৈরি করবেন এই ম্যাজিক ড্রিঙ্ক- 

আরও পড়ুন: কামারডাঙার পুজোয় ‘বামবধের’ ফতোয়া! তীব্র নিন্দা সবমহলে

১ গ্লাস জলে ১টি মাঝারি টুকরো দারচিনি, ১ চামচ মধু, ১ চামচ লেবুর রস নিন। প্রথমে জল ভালো করে ফুটিয়ে তাতে দারচিনির টুকরো দিন। এরপর ৩-৫ মিনিট মাঝারি আঁচে ফুটিয়ে নিন। এবার সামান্য ঠাণ্ডা করুন। তারপর জল ছেঁকে নিয়ে একটি গ্লাসে ঢালুন। এরপর তাতে ১ চামচ খাঁটি মধু এবং ১ চামচ পাতিলেবুর রস ভালো করে মিশিয়ে নিন।

আরও পড়ুন: পর্দায় এবার ‘জাদুকর সত্যচরণ’! ম্যাজিক ও রহস্যের যুগলবন্দির মুখ্য ভূমিকায় প্রসেনজিৎ

দারচিনিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, যা রক্ত সঞ্চালন বাড়ায় এবং ত্বকের ফাইন লাইনস বা বলিরেখা দূর করতে সাহায্য করে। এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ব্রনর সমস্যা কমায়। মধু ত্বককে ভেতর থেকে আর্দ্র (Hydrated) রাখে এবং প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে তোলে। লেবুর ভিটামিন সি ত্বকের দাগছোপ হালকা করে এবং কোলাজেন তৈরিতে সাহায্য করে, যার ফলে ত্বক দেখায় সতেজ ও টানটান।

আরও পড়ুন: কমিশন যদি পক্ষপাতদুষ্ট হয়...! খাম' টানাটানিতে ফের হাই কোর্টে ভর্ৎসিত EC, রায়দান স্থগিত

তাই পুজোর আগে সেরা ফলাফল পেতে প্রতিদিন সকালে খালি পেটে এই পানীয়টি খাওয়ার অভ্যাস করুন। এটি শুধু আপনার ত্বকের জেল্লাই বাড়াবে না, পাশাপাশি শরীরের মেদ ঝরিয়ে মেটাবলিজম বাড়াতেও দারুণ সাহায্য করবে।