গ্রাহকের আত্মবিশ্বাস ও অন্তর্নিহিত উজ্জ্বলতাকে প্রকাশ করতে এবার শ্যাম সুন্দর কোং জুয়েলার্স প্রকাশ করল 'রিফ্লেকশন্স' ! গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আগরতলায় তাদের ফ্ল্যাগশিপ শোরুমে ৯ ক্যারেট গোল্ড ও ডায়মন্ড জুয়েলারির এক্সক্লুসিভ কালেকশন ‘রিফ্লেকশন্স’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়।‘রিফ্লেকশন্স’ শুধুমাত্র সাশ্রয়ী ৯ ক্যারেট জুয়েলারির একটি কালেকশন নয়, এটি ৯ ক্যারেট গোল্ড ও ডায়মন্ড জুয়েলারির এক বিশেষ অভিব্যক্তিও বটে, যা গ্রাহকের উজ্জ্বলতাকে প্রতিফলিত করার জন্য তৈরি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবহণ ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি উদ্বোধনী কালেকশনটির আনুষ্ঠানিক উন্মোচন করেন।এই অনুষ্ঠানে তরুণী তারকা প্রান্তিকা ও ত্রিপুরার গর্ব মিস্টার ইউনিভার্স মিঠুন দেববর্মা তাদের উপস্থিতির মধ্যে দিয়ে বিশেষ মুহূর্ত তৈরি করেন অনুষ্ঠানে। সঙ্গে ছিলেন হানা দেববর্মা ও রৌনক জানাও । ‘রিফ্লেকশন্স’-এর পছন্দের অলঙ্কারে সেজে তাঁরা অনুষ্ঠানের জৌলুস ও উজ্জ্বলতাকে আরও বাড়িয়ে দেন।

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা ও রূপক সাহা শুরুতে এই এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশনটি উপস্থাপন করেন। সুশান্ত চৌধুরী বলেন, “এই অসাধারণ ‘রিফ্লেকশন্স’ জুয়েলারি কালেকশনটি উদ্বোধন করতে পেরে আমি সত্যিই অত্যন্ত আনন্দিত কারণ এই কালেকশনটি সময়োপযোগী ও প্রত্যেক দিন ব্যবহারের জন্য আদর্শ।” তিনি আরও বলেন, “এমন একটি বিশেষ ৯ ক্যারেট জুয়েলারি কালেকশন নিয়ে আসার জন্য আমি শ্যাম সুন্দর কোং জুয়েলার্সকে অভিনন্দন জানাই এবং তাদের এই নতুন উদ্যোগের জন্য আন্তরিক শুভেচ্ছা জানাই।”প্রান্তিকা ও মিঠুনের কথায়, “এই বিশেষ লঞ্চ প্রেজেন্টেশনের অংশ হতে পেরে আমরা ভীষণই উচ্ছ্বসিত। এই স্মরণীয় অভিজ্ঞতার জন্য আমরা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সকে ধন্যবাদ জানাই।”

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহা বলেন, “৯ ক্যারেট জুয়েলারি এমন একটি গয়নার সম্ভার, যা ঐতিহ্যের সাথে আধুনিকতাকে মেলায় এবং যা প্রত্যেক দিন ব্যবহার করা যায়। গ্রাহকের ব্যক্তিত্ব ও প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে আমরা এটিকে একটি এক্সক্লুসিভ কালেকশন হিসেবে উপস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি—যা গ্রাহকের মনের সমস্ত উজ্জ্বলতাকে প্রতিফলিত করে।”

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা বলেন, “‘রিফ্লেকশন্স’ প্রথমত একটি এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশন—তারপর ৯ ক্যারেট যা অত্যন্ত আধুনিক ও টেকসই। আর সবকিছুর ঊর্ধ্বে, এটি একজন গ্রাহকের নিজের প্রতি বিশ্বাস এবং তাঁর স্বপ্ন ও আকাঙ্ক্ষার প্রতি আস্থাকে উদযাপন করে!”

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের পক্ষ থেকে আরও জানানো হয় যে তিনদিনের (২৩ থেকে ২৫ সেপ্টেম্বর) উদ্বোধনী অফারে রিফ্লেকশন জুয়েলারি কেনাকাটায় থাকছে প্রতি গ্রামে ৫০০ টাকা করে উদ্বোধনী ছাড় ও নিশ্চিত উপহার Iরিফ্লেকশন গয়নার মতোই আধুনিক ও উজ্জ্বল এক উদ্বোধনী উপস্থাপনার সাক্ষী হয়ে থাকলো শহর আগরতলা I