শহরের চেনা ব্যস্ততা, ট্রাফিকের আওয়াজ আর ল্যাপটপের স্ক্রিন থেকে কয়েকদিনের ছুটি চান? তাহলে ব্যাগ গুছিয়ে সোজা চলে আসুন কালিম্পং-লাভার পাহাড়ি কোলে লুকিয়ে থাকা এক টুকরো স্বর্গে—Forktail House। ডুয়ার্স ভ্যালি আর সামাবিওং চা বাগানের অনবদ্য দৃশ্য নিয়ে দাঁড়িয়ে থাকা এই ব্রিটিশ কলোনিয়াল স্টাইলের সাদা ভিলাটি আপনাকে নিমেষেই নিয়ে যাবে এক অন্য দুনিয়ায়। এখানে গা ছুঁয়ে মেঘেদের লুকোচুরি খেলা দেখতে দেখতে স্বর্গীয় অনুভূতি পেতে আপনি বাধ্য হবেন।
আরও পড়ুন: জন্মদিনে খোলা চিঠি ঋদ্ধির, বাবাকে লিখলেন ‘না বলা কথা’
পাহাড়ের কুয়াশা যখন ঘরের কাঁচের জানালায় এসে ধাক্কা খায়, তখন নরম বিছানায় শুয়ে কফির কাপে চুমুক দেওয়ার আনন্দই আলাদা। এখানে রয়েছে হেভি হেরিটেজ ভাইব আর আধুনিক বিলাসের পারফেক্ট কম্বিনেশন। এখানকার মূল আকর্ষণ হল ভ্যালির দিকে মুখ করা এর দুর্দান্ত ইনফিনিটি সুইমিং পুল। মেঘেদের ভাসতে ভাসতে পুলে জলকেলি করার এমন অভিজ্ঞতা সচরাচর মেলে না। এছাড়া অলস বিকেলে আড্ডা দেওয়ার জন্য রয়েছে কাঁচের তৈরি গ্লাস কেবিন আর মখমলের মতো সবুজ লন।
আরও পড়ুন: মধুচন্দ্রিমায় শাহরুখের মিথ্যে! কোথায় গিয়েছিলেন স্ত্রী গৌরীকে নিয়ে?
পাহাড়ে ঘুরতে গিয়ে যদি মনমতো খাবার না মেলে, তবে পুরো ট্রিপটাই মাটি। কিন্তু ফোর্কটেল হাউসে সেই চিন্তা নেই। এখানে ইন-হাউস কিচেন থেকে আপনার টেবিলে চলে আসবে ধোঁয়া ওঠা গরম গরম পাহাড়ি খাবার, লোকাল ডিশ এবং সুস্বাদু ঘরোয়া রান্না। বাঙালি খাবার থেকে তন্দুর, চাইনিজ সমস্ত কিছুই পেয়ে যাবেন। শুধু তাই নয়, এখানকার খাবারের স্বাদ আপনাকে মনে করিয়ে দেবে বাড়ির রান্নার স্বাদ। আর সন্ধ্যে নামলেই যখন পাহাড়ি ঠান্ডা জমিয়ে বসবে, তখন লনে বনফায়ার (Bonfire) আর গরম গরম বারবিকিউ-এর সাথে জমবে গান-বাজনার আসর।
আরও পড়ুন: মাতৃত্বের পর বডি শেমিং! ‘সৌন্দর্য তো মনে’, নিন্দুকদের কড়া জবাব ক্যাটরিনার
কীভাবে যাবেন?
শিলিগুড়ি বা বাগডোগরা এয়ারপোর্ট থেকে গাড়ি ভাড়া করে খুব সহজেই ৩-৪ ঘণ্টার মনোরম পাহাড়ি রাস্তা পেরিয়ে পৌঁছে যাওয়া যায় এখানে। লাভা থেকে মাত্র ৮ কিমি দূরে অবস্থিত এই স্বর্গ।
বুকিং করবেন কীভাবে?
আপনি সরাসরি StayVista বা বিভিন্ন ট্রাভেল পোর্টাল থেকে বুক করতে পারেন। ৫ টি বেডরুম বিশিষ্ট এই লাক্সারি ভিলাতে সর্বাধিক ১২ জন থাকতে পারবেন।
তাহলে আর দেরি কেন? জীবনের গতিকে একটু থামিয়ে, প্রকৃতির বুকে নিজেকে নতুন করে রিচার্জ করতে আজই প্ল্যান করুন আপনার লাক্সারি মাউন্টেন স্টে ডেসটিনেশন!
















