বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো মানেই নতুন জামাকাপড়, আর অষ্টমী-নবমীর সকালে শাড়ি ছাড়া যেন উৎসবের আমেজটাই অসম্পূর্ণ থেকে যায়। তবে প্রতিবার পুজোয় নতুন শাড়ি কিনতেই হবে, এমন কোনো নিয়ম নেই। আপনার আলমারিতে যত্নে তুলে রাখা মায়ের বা দিদিমার পুরনো কাতান, জামদানি, তসর কিংবা সুতির শাড়ি দিয়েই এই পুজোয় আপনি হয়ে উঠতে পারেন অনন্য। সামান্য কিছু স্টাইলিংয়ের রদবদল আর ফিউশন লুকেই পুরনো শাড়ি পেয়ে যাবে একদম নতুন রূপ।
আরও পড়ুন: নকল পনির হইতে সাবধান! বাজারে দেদার বিকোচ্ছে ক্ষতিকর ফ্যাট যুক্ত ‘অ্যানালগ পনির’
কীভাবে পুরনো শাড়িকে স্টাইলিশভাবে ক্যারি করবেন? রইল কিছু দারুণ ফ্যাশন টিপস:
ডিজাইনার ব্লাউজের ম্যাজিক
একটি সাধারণ বা পুরনো শাড়ির ভোল বদলে দিতে পারে একটি ট্রেন্ডি ব্লাউজ। পুরনো শাড়ির ম্যাচিং ব্লাউজ বাদ দিয়ে পরতে পারেন ক্রপ টপ, হাই-নেক ব্লাউজ, কলার দেওয়া শার্ট কিংবা অফ-শোল্ডার ব্লাউজ। জরির কাজের ভারী শাড়ির সঙ্গে কনট্রাস্ট কালারের স্লিভলেস ব্লাউজও দারুণ মানাবে।
বেল্ট বা কমরবন্ধের টুইস্ট
শাড়ি পরার পর কোমরে একটি স্টাইলিশ স্লিভ লেদার বেল্ট, মেটালিক বেল্ট কিংবা ট্র্যাডিশনাল কমরবন্ধ গুঁজে নিন। এটি আপনার লুকে যেমন একটি মডার্ন ফিউশন টাচ দেবে, তেমনই শাড়ির কুঁচি বা আঁচলকেও সুন্দরভাবে ধরে রাখবে।
আরও পড়ুন: রাজ্যব্যাপী চালু হচ্ছে '১১২', পুলিশের সাড়া মিলবে আরও দ্রুত: আশ্বাস মুখ্যমন্ত্রীর
জ্যাকেট এবং কেপ-এর ফিউশন
ঢাকাই বা সুতির হালকা শাড়ির সঙ্গে শর্ট ডেনিম জ্যাকেট, এথনিক লং শ্রাগ কিংবা নেটের কেপ ট্রাই করতে পারেন। নবমী বা দশমীর সন্ধ্যার ফ্যাশনে এই লুকটি আপনাকে ভিড়ের মাঝে আলাদা করে চিনিয়ে দেবে।
মিক্স অ্যান্ড ম্যাচ ওড়না বা স্কার্ফ
একরঙা কোনো পুরনো সিল্ক বা লিনেন শাড়ির সঙ্গে একটি ভারী ব্রোকেড বা বেনারসি ওড়না ড্রেপ করতে পারেন। এটি আপনার সাধারণ শাড়িতেও রাজকীয় বা জমকালো ভাব এনে দেবে।
গয়না ও জুতোয় আধুনিকতা
পুরনো শাড়ির সঙ্গে ট্র্যাডিশনাল সোনার গয়না না পরে বেছে নিন সিলভার জাঙ্ক জুয়েলারি, অক্সিডাইজড কানের দুল কিংবা চোকার। পায়ে চটি বা হিলের বদলে পরে নিতে পারেন আরামদায়ক স্নিকার্স বা বুট জুতো। এই কম্বিনেশন এখন ভীষণ ট্রেন্ডি।
আরও পড়ুন: পুজোর পরই নয়া শিল্পনীতি, রাজ্যে বড় শিল্প-উদ্যোগের সূচনা
স্কার্ট বা ধুতি স্টাইলে ড্রেপিং
শাড়ি পরার চেনা ছক থেকে বেরিয়ে আসুন। লেগিংস বা জিন্সের ওপর ধুতি স্টাইলে শাড়ি পরতে পারেন, অথবা পেটিকোটের বদলে ফ্লেয়ার্ড স্কার্টের ওপর শাড়ি কুঁচি করে পরে নতুন ঘাগরা-লুক তৈরি করতে পারেন।
উৎসবের দিনগুলিতে নিজেকে সুন্দর দেখাতে দামি নতুন শাড়ির প্রয়োজন পড়ে না, প্রয়োজন সঠিক আত্মবিশ্বাস আর সামান্য সৃজনশীলতার। তাই এবার পুজোয় আলমারি হাতড়ে বের করে ফেলুন সেই পুরোনো স্মৃতি জড়ানো শাড়িটি, আর আপনার নিজস্ব স্টাইলে তাতে ফুটিয়ে তুলুন এক নতুন রূপ।















