জরুরি পরিস্থিতিতে পুলিশের (Police) দ্রুত সাড়া নিশ্চিত করতে পশ্চিমবঙ্গে চালু হচ্ছে জাতীয় জরুরি পরিষেবা নম্বর '১১২'। ১০ অক্টোবর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা হবে। সোমবার জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 

প্রথম পর্যায়ে রাজ্যের ৪৫০টি থানার জন্য ৪৫০টি নতুন গাড়ি এবং ৪৫০টি মোটরবাইক দেওয়া হবে। পরবর্তী পর্যায়ে প্রতিটি থানায় চারটি করে গাড়ি ও চারটি করে মোটরবাইক দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। 
আরও পড়ুন: উচ্চশিক্ষায় ছাত্রীদের জন্য ৫০ হাজার, ‘ভগিনী নিবেদিতা’ প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে অনেক ক্ষেত্রে পুলিশের ঘটনাস্থলে পৌঁছতে দেড় থেকে দুই ঘণ্টা সময় লাগে। নতুন ব্যবস্থা চালু হলে সেই সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার লক্ষ্য রয়েছে। উত্তরপ্রদেশ (Uttar Pradesh) ও গুজরাটের (Gujrat) মতো দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা পশ্চিমবঙ্গেও (West Bengal) গড়ে তোলা হবে। যেখানে গাড়ি পৌঁছতে সমস্যা হবে, সেখানে মোটরবাইক ব্যবহার করা হবে।