দল ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেই তৃণমূল ছাড়া হিড়িক পড়ে যায়। কেউ দল ছাড়েন। আবার কেউ দলে আছি অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে নেই- এই বাহানা করে দলবদলু শিবিরে নাম লেখান। সোমবার সেই দলত্যাগীদের বার্তা দিলেন মমতা। বলেন, "যাঁরা ফিরতে চান, তাঁদেরকে বলব ১৫ দিনের মধ্যে ফিরে আসতে হবে। যদি না পারেন আমরা লড়ে নেব।''
বিধানসভা নির্বাচনে পরেই মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছেড়েছেন ফিরহাদ, চন্দ্রিমা, অরূপ, মদন, ঋতব্রতরা। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে দিল্লিতেও তৃণমূল (TMC) ছাড়েন ২০ সাংসদ। নাম লেখান NCPI-এ। এই দলবদলুদের উদ্দেশ্যে বার্তা দেন মমতা। ইসলামপুরের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনান মমতা তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। সেখানে তিনি বলেন, "বিজেপির বিরুদ্ধে লড়তে হলে আমাদের শক্তিশালী করুন। যাঁদের আপনারা কষ্ট করে জিতিয়েছেন, তাঁদের টাকা দিয়ে কিনে নিয়েছে। এরা বেইমান, এরা গদ্দার, এরা বিশ্বাসঘাতক, এদের কোনও ক্ষমা করবেন না। যাঁরা ফিরতে চান, তাঁদেরকে বলব ১৫ দিনের মধ্যে ফিরে আসতে হবে। যদি না পারেন আমরা লড়ে নেব।"















