দুর্গাপুজোকে (Durga Pujo) ঘিরে একাধিক মেগা কর্মসূচির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পুজোর সূচনা থেকে বিজয়া সম্মিলনী পর্যন্ত রাজ্যজুড়ে একের পর এক সরকারি অনুষ্ঠানের পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী (Chief Minister) । তিনি বলেন, "১০ অক্টোবর ইডেন গার্ডেনে (Eden Garden's) হবে বৃহৎ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে প্রায় ৪৫ হাজার মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। রাজ্যপালকেও আমন্ত্রণ জানানো হয়েছে।"
আরও পড়ুন: এক লক্ষ চাকরি থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি: নবান্ন থেকে জোড়া ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী জানান, পুজোর অন্যতম আকর্ষণ হবে প্রায় ৩ হাজার ড্রোনের বিশেষ শো। তাঁর কথায়, "৩ হাজার ড্রোনে মা আসছেন বঙ্গে।" এই ড্রোন প্রদর্শনীকে এবারের উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে তুলে ধরেন তিনি।
পুজোর পর ২৬ অক্টোবর পুজো কমিটিগুলিকে (Pujo Committee) নিয়ে আয়োজন করা হবে বিশেষ বিজয়া সম্মিলনী। সেই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিখ্যাত খাবারের স্টল থাকবে। তবে কোন ক্যাটারিং নয় এবার জেলার নিজস্ব স্বাদ ও ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান, মহালয়ার পর থেকেই পুজো উপলক্ষে বিভিন্ন সরকারি কর্মসূচি শুরু হবে। পিতৃপক্ষ চলাকালীন নতুন কোনও ঘোষণা না করে উৎসবের আবহেই রাজ্যের এই বিশেষ অনুষ্ঠানগুলির আয়োজন করা হচ্ছে।















