কলকাতা ২৯°সে
ব্রেকিং
জনগণের সঙ্গে প্রতারণা! বিশ্বাসঘাতক কমিশনের বিরুদ্ধে বুধের বৈঠকেই মুখ খুলবেন মমতাঅরুণাচলে টহলরত নিরাপত্তা বাহিনীর উপর জঙ্গি হামলা! মৃত জওয়ানভয়ঙ্কর বিমান হামলা মায়ানমারে, মৃত ৫০মমতার দিল্লিযাত্রা নিয়ে কী বললেন শুভেন্দুশর্তসাপেক্ষে মিলনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর, 'মিথ্যে বেশিদিন টেকে না' বিজেপিকে তোপ কংগ্রেসেরমুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ওঠা অভিযোগের দ্রুত শুনানিতে সম্মত সুপ্রিম কোর্টজঙ্গি জাল খুঁজতে রাজ্যজুড়ে সকাল থেকে NIA অভিযানরাজ্যের পড়ুয়াদের কমলা সাইকেল, আজ হাওড়ার স্কুল থেকে 'সারথি' প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রীদুর্গাপুজোর ভুয়ো পাস বিক্রির অভিযোগে ইন্দ্রনীলের বাড়িতে ED হানা!কুণালের আবেদনে তৎপর মানবাধিকার কমিশন, ৩০ সেপ্টেম্বর জরুরি শুনানিজনগণের সঙ্গে প্রতারণা! বিশ্বাসঘাতক কমিশনের বিরুদ্ধে বুধের বৈঠকেই মুখ খুলবেন মমতাঅরুণাচলে টহলরত নিরাপত্তা বাহিনীর উপর জঙ্গি হামলা! মৃত জওয়ানভয়ঙ্কর বিমান হামলা মায়ানমারে, মৃত ৫০মমতার দিল্লিযাত্রা নিয়ে কী বললেন শুভেন্দুশর্তসাপেক্ষে মিলনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর, 'মিথ্যে বেশিদিন টেকে না' বিজেপিকে তোপ কংগ্রেসেরমুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ওঠা অভিযোগের দ্রুত শুনানিতে সম্মত সুপ্রিম কোর্টজঙ্গি জাল খুঁজতে রাজ্যজুড়ে সকাল থেকে NIA অভিযানরাজ্যের পড়ুয়াদের কমলা সাইকেল, আজ হাওড়ার স্কুল থেকে 'সারথি' প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রীদুর্গাপুজোর ভুয়ো পাস বিক্রির অভিযোগে ইন্দ্রনীলের বাড়িতে ED হানা!কুণালের আবেদনে তৎপর মানবাধিকার কমিশন, ৩০ সেপ্টেম্বর জরুরি শুনানি
জীবনধারা

গীতাঞ্জলি থেকে গণদেবতা: ট্রেনের নামে মিশে রয়েছে সাহিত্যের ছোঁয়া!

আপনি কি জানেন, ভারতীয় রেলের এমন বেশ কিছু ট্রেন রয়েছে যাদের নামের সঙ্গে জড়িয়ে রয়েছে কালজয়ী সব সাহিত্য ও খ্যাতনামা সাহিত্যিকদের নাম!

গীতাঞ্জলি থেকে গণদেবতা: ট্রেনের নামে মিশে রয়েছে সাহিত্যের ছোঁয়া!

ট্রেনের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে চেনা শহরের নাম, কোন নদীর নাম কিংবা বিখ্যাত কোন স্থানের নাম। কিন্তু আপনি কি জানেন, ভারতীয় রেলের এমন বেশ কিছু ট্রেন রয়েছে যাদের নামের সঙ্গে জড়িয়ে রয়েছে কালজয়ী সব সাহিত্য ও খ্যাতনামা সাহিত্যিকদের নাম! ট্রেনের চাকার আওয়াজের সঙ্গে মিশে রয়েছে কবিতা, গল্প আর উপন্যাসের ছন্দ। চলুন জেনে নেওয়া যাক দেশের এমন কিছু ট্রেনের গল্প, যেখানে দৈনন্দিন যাত্রার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে সাহিত্য।

আরও পড়ুন: শেয়ারবাজারের লিস্টিং রুখতে টাটা ট্রাস্টসের মাস্টারস্ট্রোক! নোয়েলের চালে কি ঘুরবে খেলা

বাংলা সাহিত্যের আলোয় রেল সফর 

বাংলা সাহিত্য বরাবরই সমৃদ্ধ, আর ভারতীয় রেলের নামকরণেও তার ছাপ স্পষ্ট। 

গীতাঞ্জলি এক্সপ্রেস (Gitanjali Express): মুম্বই থেকে কলকাতাগামী এই অত্যন্ত জনপ্রিয় ট্রেনটির নাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলজয়ী কাব্যগ্রন্থ ‘গীতাঞ্জলি’-র নামানুসারে রাখা হয়েছে।

আরণ্যক এক্সপ্রেস (Aranyak Express): কলকাতা থেকে ভোজুডি রুটের এই ট্রেনটি আপনাকে মনে করিয়ে দেবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত প্রকৃতি-ঘেঁষা উপন্যাস ‘আরণ্যক’-এর কথা।

পদাতিক এক্সপ্রেস (Padatik Express): শিয়ালদহ থেকে নিউ আলিপুরদুয়ারগামী এই ট্রেনটির নাম রাখা হয়েছে বিংশ শতাব্দীর প্রখ্যাত ‘পদাতিক’ কবি সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম অনুসারে।

অগ্নিবীণা ও কাণ্ডারী এক্সপ্রেস (Agnibina & Kandari Express): এই দুটি ট্রেনের নামই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টির সঙ্গে যুক্ত। ‘অগ্নিবীণা’ চলে হাওড়া ও আসানসোলের মধ্যে। কাণ্ডারী এক্সপ্রেস চলে হাওড়া থেকে দীঘা। 

গণদেবতা এক্সপ্রেস (Ganadevta Express): হাওড়া ও আজিমগঞ্জের মধ্যে চলাচলকারী এই ট্রেনটির নাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘গণদেবতা’ থেকে নেওয়া।

রূপসী বাংলা এক্সপ্রেস (Rupasi Bangla Express): কবি জীবনানন্দ দাশের কালজয়ী কবিতা ও কাব্যগ্রন্থের নাম বুকে নিয়ে সাঁতরাগাছি থেকে পুরুলিয়ার দিকে ছুটে চলে এই ট্রেন।

হাটে বাজারে এক্সপ্রেস (Hate Bazare Express): বলাইচাঁদ মুখোপাধ্যায় অর্থাৎ বনফুলের সাড়া জাগানো উপন্যাস ‘হাটে বাজারে’-র নাম অনুসারে এই ট্রেনটি কলকাতা থেকে সহর্ষ রুটে চলে।

আরও পড়ুন: মোদি সরকারের হাতের পুতুল: জ্ঞানেশকে নিশানা খাড়্গের

হিন্দি ও উর্দু সাহিত্যের মেলবন্ধন

শুধু বাংলা নয়, দেশের হিন্দি ও উর্দু সাহিত্যের দিকপালদের সম্মান জানাতেও পিছপা হয়নি রেল কর্তৃপক্ষ:

গোদান এক্সপ্রেস (Godan Express): কথাসাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের কালজয়ী হিন্দি উপন্যাস ‘গোদান’-এর নামে এই ট্রেনটি মুম্বই (LTT) থেকে গোরক্ষপুরের মধ্যে যাতায়াত করে।

কামায়নী এক্সপ্রেস (Kamayani Express): মুম্বই ও বারাণসীর মধ্যে চলাচলকারী এই ট্রেনটির নামকরণ হয়েছে ১৯৩৬ সালে জয়শঙ্কর প্রসাদের লেখা বিখ্যাত হিন্দি মহাকাব্য ‘কামায়নী’-র নামানুসারে।

কাইফিয়াত এক্সপ্রেস (Kaifiyat Express): আজমগড় ও পুরনো দিল্লির মধ্যে ছুটে চলা এই সুপারফাস্ট ট্রেনটি প্রখ্যাত উর্দু কবি কাইফি আজমির স্মৃতি ও সাহিত্যকর্মকে বহন করে।

পদ্মাবত এক্সপ্রেস (Padmavat Express): দিল্লি থেকে প্রতাপগড় রুটের এই ট্রেনটির নাম রাখা হয়েছে ১৫৪০ সালে মালিক মহম্মদ জায়সীর লেখা ঐতিহাসিক মহাকাব্য ‘পদ্মাবত’-এর ওপর ভিত্তি করে।

Sponsored

Merlin In Article

আরও পড়ুন: স্টেশনের কোথায় কখন ‘হাই ফুটফল’, আগেই হিসেব কষবে RPF

আঞ্চলিক সাহিত্যের বৈচিত্র্য

Sponsored

Shyam Sundar In Article

ভারতের অন্যান্য ভাষার প্রাচীন ও আধুনিক সাহিত্যকেও ট্রেনের নামের মাধ্যমে তুলে ধরা হয়েছে। 

তুতানি বা তুতারি এক্সপ্রেস (Tutari Express): মুম্বই থেকে সাওয়ান্তওয়াড়ি রুটের এই ট্রেনটি মারাঠি কবি কৃষ্ণাজি কেশব দামলের ব্রিটিশ বিরোধী বিপ্লবী কবিতা ‘তুতারি’ (যার অর্থ তূর্য বা শিঙা)-র নামে উৎসর্গীকৃত।

Sponsored

Techno India In Article

তিরুক্কুরাল এক্সপ্রেস (Thirukkural Express): কন্যাকুমারী থেকে নয়াদিল্লির এই দীর্ঘ রুটের ট্রেনটির নাম তামিল সাহিত্যের অন্যতম প্রাচীন ও পবিত্র নীতিমূলক কাব্য ‘তিরুক্কুরাল’ থেকে নেওয়া হয়েছে।

Sponsored

Probe In Article

জ্ঞানেশ্বরী এক্সপ্রেস (Jnaneswari Express): কলকাতা ও মুম্বইয়ের সংযোগকারী এই ট্রেনটির নাম ত্রয়োদশ শতাব্দীর মারাঠি সাধক-কবি জ্ঞানেশ্বরের বিখ্যাত গীতা ব্যাখ্যা গ্রন্থ ‘জ্ঞানেশ্বরী’ থেকে অনুপ্রাণিত।

পরের বার যখন এই ট্রেনগুলির কোন একটিতে চড়বেন, জানলার বাইরে চোখ রেখে শুধু স্টেশন গোনার পাশাপাশি মনে করতে পারেন সেই সব কালজয়ী স্রষ্টাদের, যাঁরা তাঁদের লেখনী দিয়ে সমৃদ্ধ করেছেন আমাদের সংস্কৃতিকে। ট্রেনের চাকার ছন্দেও যে এভাবে সাহিত্যের গান গাওয়া যায়, ভারতীয় রেল তার অন্যতম বড় উদাহরণ।

আরও পড়ুন

“Don’t Miss a Beat”: বিশ্ব হার্ট দিবস-এ কী বলছে আপনার হৃদয়
জীবনধারা

“Don’t Miss a Beat”: বিশ্ব হার্ট দিবস-এ কী বলছে আপনার হৃদয়

২৯/৯/২০২৬1 মিনিট পড়া
পুজোয় চাই উপচে পড়া গ্লো? দারচিনির সঙ্গে এই ২টি জিনিস মিশালেই কেল্লাফতে!
জীবনধারা

পুজোয় চাই উপচে পড়া গ্লো? দারচিনির সঙ্গে এই ২টি জিনিস মিশালেই কেল্লাফতে!

২৮/৯/২০২৬1 মিনিট পড়া
কখনও চকোলেট-মিষ্টি, পরমুহূর্তেই নোনতা! জিবের এই ‘খামখেয়ালি’ কি বড় রোগের আগাম সংকেত
জীবনধারা

কখনও চকোলেট-মিষ্টি, পরমুহূর্তেই নোনতা! জিবের এই ‘খামখেয়ালি’ কি বড় রোগের আগাম সংকেত

২৭/৯/২০২৬1 মিনিট পড়া
পুজোয় চাই ট্রেন্ডি লুক! রইল সেরা হেয়ারকাটের সুপারহিট গাইডলাইন
জীবনধারা

পুজোয় চাই ট্রেন্ডি লুক! রইল সেরা হেয়ারকাটের সুপারহিট গাইডলাইন

২৬/৯/২০২৬1 মিনিট পড়া
অসতর্ক হলেই চরম বিপদ! বাঘ-সিংহের ডেরায় সুরক্ষিত থাকার ‘সুপার গাইড’
জীবনধারা

অসতর্ক হলেই চরম বিপদ! বাঘ-সিংহের ডেরায় সুরক্ষিত থাকার ‘সুপার গাইড’

২৬/৯/২০২৬1 মিনিট পড়া
শিশুদের তুলিতে পুজোর রং, মার্লিনের উদ্যোগে অ্যাক্রোপলিসের ১১ বছর
জীবনধারা

শিশুদের তুলিতে পুজোর রং, মার্লিনের উদ্যোগে অ্যাক্রোপলিসের ১১ বছর

২৫/৯/২০২৬1 মিনিট পড়া

More from জীবনধারা

View All →