কলকাতা ২৯°সে
ব্রেকিং
জনগণের সঙ্গে প্রতারণা! বিশ্বাসঘাতক কমিশনের বিরুদ্ধে বুধের বৈঠকেই মুখ খুলবেন মমতাঅরুণাচলে টহলরত নিরাপত্তা বাহিনীর উপর জঙ্গি হামলা! মৃত জওয়ানভয়ঙ্কর বিমান হামলা মায়ানমারে, মৃত ৫০মমতার দিল্লিযাত্রা নিয়ে কী বললেন শুভেন্দুশর্তসাপেক্ষে মিলনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর, 'মিথ্যে বেশিদিন টেকে না' বিজেপিকে তোপ কংগ্রেসেরমুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ওঠা অভিযোগের দ্রুত শুনানিতে সম্মত সুপ্রিম কোর্টজঙ্গি জাল খুঁজতে রাজ্যজুড়ে সকাল থেকে NIA অভিযানরাজ্যের পড়ুয়াদের কমলা সাইকেল, আজ হাওড়ার স্কুল থেকে 'সারথি' প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রীদুর্গাপুজোর ভুয়ো পাস বিক্রির অভিযোগে ইন্দ্রনীলের বাড়িতে ED হানা!কুণালের আবেদনে তৎপর মানবাধিকার কমিশন, ৩০ সেপ্টেম্বর জরুরি শুনানিজনগণের সঙ্গে প্রতারণা! বিশ্বাসঘাতক কমিশনের বিরুদ্ধে বুধের বৈঠকেই মুখ খুলবেন মমতাঅরুণাচলে টহলরত নিরাপত্তা বাহিনীর উপর জঙ্গি হামলা! মৃত জওয়ানভয়ঙ্কর বিমান হামলা মায়ানমারে, মৃত ৫০মমতার দিল্লিযাত্রা নিয়ে কী বললেন শুভেন্দুশর্তসাপেক্ষে মিলনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর, 'মিথ্যে বেশিদিন টেকে না' বিজেপিকে তোপ কংগ্রেসেরমুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ওঠা অভিযোগের দ্রুত শুনানিতে সম্মত সুপ্রিম কোর্টজঙ্গি জাল খুঁজতে রাজ্যজুড়ে সকাল থেকে NIA অভিযানরাজ্যের পড়ুয়াদের কমলা সাইকেল, আজ হাওড়ার স্কুল থেকে 'সারথি' প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রীদুর্গাপুজোর ভুয়ো পাস বিক্রির অভিযোগে ইন্দ্রনীলের বাড়িতে ED হানা!কুণালের আবেদনে তৎপর মানবাধিকার কমিশন, ৩০ সেপ্টেম্বর জরুরি শুনানি
জীবনধারালাইফস্টাইল

“Don’t Miss a Beat”: বিশ্ব হার্ট দিবস-এ কী বলছে আপনার হৃদয়

“Don’t Miss a Beat”: বিশ্ব হার্ট দিবস-এ কী বলছে আপনার হৃদয়

২৯ সেপ্টেম্বর, বিশ্ব হার্ট দিবস (World Heart Day)। হৃদরোগের ক্রমবর্ধমান ঝুঁকি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে প্রতি বছর বিশ্বজুড়ে এই দিনটি বিশেষ গুরুত্বের সাথে পালন করা হয়। ২০২৬ সালের বিশ্ব হার্ট দিবসের মূল থিম হল “Don't Miss a Beat” অর্থাৎ একটি স্পন্দনও যেন বাদ না যায়। এই থিমের মূল উদ্দেশ্য হল—হৃদরোগের এমন কিছু ছোট বা সূক্ষ্ম লক্ষণ যা আমরা দৈনন্দিন জীবনে এড়িয়ে যাই বা সাধারণ গ্যাস্ট্রিকের সমস্যা ভেবে ভুল করি, সেগুলির প্রতি নজর দেওয়া এবং সঠিক সময়ে ব্যবস্থা নেওয়া।

আরও পড়ুন: পুজোয় ঝলমলে আবহাওয়ার পূর্বাভাস! বৃষ্টি কমতেই বাড়ছে অস্বস্তিকর গরম

কয়েকদিন ধরেই বুকে কেমন যেন একটা চাপ ভাব লাগছিল। ভাবলাম বাইরের তেল-ঝাল খাওয়ার জন্য হয়তো গ্যাস বা অ্যাসিডিটি হয়েছে। একটা অ্যান্টাসিড খেয়ে কাজে চলে গেলাম। কিন্তু আজ সকালে যখন হঠাৎ কপালে ঠান্ডা ঘাম দিয়ে তীব্র বুকে ব্যথা শুরু হল, তখন আর বুঝতে বাকি রইল না যে পরিস্থিতি কতটা গুরুতর।—হাসপাতালের সিসিইউ (CCU) বেডে শুয়ে এভাবেই নিজের অভিজ্ঞতার কথা বলছিলেন ৩৮ বছর বয়সী আইটি পেশাদার অনিমেষ রায়।

অনিমেষের মতো এমন ঘটনা আজ আমাদের সমাজে আর ব্যতিক্রম নয়, বরং এটিই এখন নিয়মে পরিণত হয়েছে। আজ বিশ্ব হার্ট দিবস ২০২৬-এ চিকিৎসকেরা সবচেয়ে বেশি জোর দিচ্ছেন এই “উপেক্ষা করার প্রবণতা” বা লক্ষণগুলিকে ছোট করে দেখার ওপর। চিকিৎসকদের মতে, ভারতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বিশ্বব্যাপী মোট মৃত্যুর প্রায় এক-পঞ্চমাংশ এবং উদ্বেগের বিষয় হল, এর বড় একটা অংশই ঘটছে ৫০ বছরের কম বয়সী যুবকদের মধ্যে।

আরও পড়ুন: মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ওঠা অভিযোগের দ্রুত শুনানিতে সম্মত সুপ্রিম কোর্ট

বর্তমানে সবচেয়ে উদ্বেগের বিষয় হল মানুষ প্রায়শই হার্টের সমস্যার লক্ষণগুলি বোঝার পরেও চিকিৎসকের কাছে না গিয়ে নিজের মতো করে রুটিন বদলে নেয়। যেমন—সিঁড়ি দিয়ে ওঠার সময় একটু হাঁপিয়ে গেলে লিফট ব্যবহার করা, হাঁটার গতি কমিয়ে দেওয়া, কিংবা বুক ধড়ফড় করাকে কাজের অতিরিক্ত চাপ বা ক্লান্তি বলে এড়িয়ে যাওয়া। বিশেষ করে বুকের যেকোনও অস্বস্তিকেই প্রথমে ‘অ্যাসিডিটি’ বা গ্যাসের সমস্যা বলে ধরে নেওয়ার একটি মারাত্মক প্রবণতা রয়েছে। এই সামান্য ভুলের কারণে হাসপাতালে পৌঁছাতে দেরি হয়, যা প্রাণহানির প্রধান কারণ হয়ে দাঁড়ায়।

আরও পড়ুন: কোথায় কত দামে মিলছে পেট্রোল ডিজেল দেখে নিন এক নজরে

যে লক্ষণগুলি কখনোই অবহেলা করবেন না

হৃদরোগের লক্ষণ সবসময় তীব্র বা আকস্মিক নাও হতে পারে। এটি খুব মৃদুভাবে শুরু হয়ে আবার চলেও যেতে পারে। তবে এমন কিছু লক্ষণ আছে যেগুলি দেখা দিলে অবিলম্বে সতর্ক হওয়া প্রয়োজন-

বুকে চাপ বা ভারী ভাব: বুকে তীব্র ব্যথা না হলেও যদি মনে হয় কেউ বুকটা চেপে ধরেছে বা ভারী কিছু চেপে বসে আছে।

ব্যথা ছড়িয়ে পড়া: বুকের অস্বস্তি যদি বাম হাত, চোয়াল, ঘাড় বা পিঠের দিকে ছড়িয়ে পড়ে।

অকারণ ঠান্ডা ঘাম ও ক্লান্তি: কোনও পরিশ্রম ছাড়াই হঠাৎ শরীর ঠান্ডা হয়ে ঘাম দেওয়া এবং প্রচণ্ড দুর্বলতা অনুভব করা।

শ্বাসকষ্ট: অল্পতেই দম ফুরিয়ে যাওয়া বা বুক ধড়ফড় করা।

বমি বমি ভাব: মাথা ঘোরার পাশাপাশি বমি বমি ভাব হওয়া, যা অনেক সময় গ্যাসের সমস্যা বলে ভুল হয়।

আরও পড়ুন: নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারে মহালয়া-দুর্গোৎসব, চণ্ডীপাঠ করবেন সত্যম

সুস্থ হৃদযন্ত্রের জন্য করণীয়:

চিকিৎসকদের মতে, প্রায় ৮০% হৃদরোগজনিত মৃত্যুই সঠিক সময়ে লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব।

রুটিন চেক-আপ: ৩০ পেরোনোর পর অথবা পরিবারে হৃদরোগের ইতিহাস থাকলে আরও আগে মানে ২৫ বছর বয়স থেকেই নিয়মিত ইসিজি (ECG), লিপিড প্রোফাইল এবং রক্তচাপ পরীক্ষা করান।

Sponsored

Merlin In Article

খাদ্যাভ্যাসে বদল: খাবারে অতিরিক্ত লবণ ও চিনির পরিমাণ কমান। প্রতিদিনের ডায়েটে ফলমূল ও শাকসবজি রাখুন।

শারীরিক সক্রিয়তা: অলস জীবনযাপন ছেড়ে দিনে অন্তত ৩০ মিনিট হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম করুন।

Sponsored

Shyam Sundar In Article

ধূমপান বর্জন: হৃদরোগের অন্যতম প্রধান অনুঘটক হল ধূমপান এবং তামাকের ব্যবহার, এটি সম্পূর্ণ পরিহার করুন।

এই বিশ্ব হার্ট দিবসে চিকিৎসকদের একটাই পরামর্শ—নিজের শরীর ও হৃদপিণ্ডের সংকেতকে বুঝুন। বুকের অস্বস্তিকে কেবল ‘গ্যাস’ ভেবে ওষুধ খেয়ে চেপে রাখবেন না। মনে রাখবেন, আপনার সচেতনতাই পারে আপনার হার্টের ছন্দকে সচল রাখতে। Don’t miss a beat!

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

গীতাঞ্জলি থেকে গণদেবতা: ট্রেনের নামে মিশে রয়েছে সাহিত্যের ছোঁয়া!
জীবনধারা

গীতাঞ্জলি থেকে গণদেবতা: ট্রেনের নামে মিশে রয়েছে সাহিত্যের ছোঁয়া!

২৯/৯/২০২৬1 মিনিট পড়া
পুজোয় চাই উপচে পড়া গ্লো? দারচিনির সঙ্গে এই ২টি জিনিস মিশালেই কেল্লাফতে!
জীবনধারা

পুজোয় চাই উপচে পড়া গ্লো? দারচিনির সঙ্গে এই ২টি জিনিস মিশালেই কেল্লাফতে!

২৮/৯/২০২৬1 মিনিট পড়া
কখনও চকোলেট-মিষ্টি, পরমুহূর্তেই নোনতা! জিবের এই ‘খামখেয়ালি’ কি বড় রোগের আগাম সংকেত
জীবনধারা

কখনও চকোলেট-মিষ্টি, পরমুহূর্তেই নোনতা! জিবের এই ‘খামখেয়ালি’ কি বড় রোগের আগাম সংকেত

২৭/৯/২০২৬1 মিনিট পড়া
পুজোয় চাই ট্রেন্ডি লুক! রইল সেরা হেয়ারকাটের সুপারহিট গাইডলাইন
জীবনধারা

পুজোয় চাই ট্রেন্ডি লুক! রইল সেরা হেয়ারকাটের সুপারহিট গাইডলাইন

২৬/৯/২০২৬1 মিনিট পড়া
অসতর্ক হলেই চরম বিপদ! বাঘ-সিংহের ডেরায় সুরক্ষিত থাকার ‘সুপার গাইড’
জীবনধারা

অসতর্ক হলেই চরম বিপদ! বাঘ-সিংহের ডেরায় সুরক্ষিত থাকার ‘সুপার গাইড’

২৬/৯/২০২৬1 মিনিট পড়া
শিশুদের তুলিতে পুজোর রং, মার্লিনের উদ্যোগে অ্যাক্রোপলিসের ১১ বছর
জীবনধারা

শিশুদের তুলিতে পুজোর রং, মার্লিনের উদ্যোগে অ্যাক্রোপলিসের ১১ বছর

২৫/৯/২০২৬1 মিনিট পড়া

More from জীবনধারা

View All →