ছোট্ট এক হাত ধরে আছে মোজার এক প্রান্ত, অন্যদিকে রয়েছে আরও দুই হাত। বুধবার সকালে সমাজমাধ্যমে এমনই একটি ছবি পোস্ট করে সুখবর শোনালেন বলিউড অভিনেতা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা (Siddharth Malhotra) ও কিয়ারা আডবানি (Kiara Advani)। তারকা দম্পতি জানালেন, দ্বিতীয় সন্তান আসন্ন। সমাজমাধ্যমের পোস্ট ক্যাপশনে সিড -কিয়ারা লেখেন, 'আরও একবার জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার আসতে চলেছে আমাদের মন ভালবাসা ও কৃতজ্ঞতায় ভরে রয়েছে।' 

২০২৫ সালের ১৬ জুলাই তারকা দম্পতির কোল আলো করে এসেছে কন্যা সন্তান। খুদের প্রথম ছবি প্রকাশ করার সময় সাদা মোজা দেখা গিয়েছিল। এবারেও সমাজমাধ্যম পোস্টে একজোড়া সাদা মোজা প্রকাশ করে তারকা দম্পতি বুঝিয়ে দিলেন তাঁদের জীবনে এই মুহূর্তগুলো সত্যিই কতটা বিশেষ এবং একান্ত প্রিয়। অভিনেতা দম্পতির সতীর্থরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তারকা যুগলকে। প্রথম সন্তান সারায়ার এক বছর পার হতে না হতেই পাওয়ার কাপল নতুন অতিথি আসার খবর দেওয়ায় খুশি হয়েছেন তাঁদের অনুরাগীরাও।

আরও পড়ুন: আগমনীর মেগা কনসার্টে একমঞ্চে লোপামুদ্রা-জয়তী- রাঘব-ইন্দ্রানীরা! শহর মাতাতে তৈরি বিক্রমের ফিউশন

সম্প্রতি 'টক্সিক' সিনেমায় যশের সঙ্গে যৌন দৃশ্যে ঝড় তুলে কটাক্ষ আর সমালোচনার শিকার হন কিয়ারা। স্বামী সিদ্ধার্থর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নেটিজেনরা। কিন্তু সেই মুহূর্তে কোনও বিতর্কিত মন্তব্য করে পরিস্থিতি জটিল করেননি তারকা জুটি। বরং ছোট্ট হাতের মুঠোর মধ্যে ধরা এক জোড়া উলের তৈরি ছোট্ট মজার ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছেন, তাঁরা একে অন্যের সঙ্গে কতটা ভালো আছেন এবং কীভাবে কাজ ও পরিবারের মধ্যে ব্যালেন্স করে আনন্দে আগামির স্বপ্ন বুনে চলেছেন। ব্যক্তিগত জীবন নিয়ে প্রাইভেসি বজায় রাখতে পছন্দ করেন নায়ক নায়িকা দুজনেই। তবে নিজেদের জীবনের স্পেশাল মুহূর্তগুলো ফ্যানেদের সঙ্গে ভাগ করে নিতে আগেও ভোলেননি, এবারেও ব্যতিক্রম হল না।