বলিউডের সবথেকে চর্চিত ও রহস্যময় অধ্যায়গুলির অন্যতম হল অমিতাভ বচ্চন ও রেখার সমীকরণ। সাতের দশক থেকে শুরু করে আজ পর্যন্ত তাঁদের নিয়ে বহু খবর ছড়ালেও, সাম্প্রতিক একটি দাবি বিগ বি-কে চরম ক্ষুব্ধ করে তুলেছে। একটি নামকরা ম্যাগাজিনে দাবি করা হয়েছে যে, অমিতাভ বচ্চন তাঁর স্ত্রী জয়া বচ্চনকে ছেড়ে রেখার সঙ্গে একটি দ্বিতীয় বাড়িতে লিভ-ইন সম্পর্কে থাকছিলেন। এই ধরনের দায়িত্বজ্ঞানহীন খবর প্রকাশের পর আর চুপ থাকেননি মেগাস্টার।
আরও পড়ুন: রবিবারের যন্তর মন্তর কর্মসূচিতে ফের ধরপাকড় পুলিশের, বন্ধ বেশ কিছু মেট্রো স্টেশন
এক পুরনো সাক্ষাৎকারে এই সমস্ত জল্পনা নিয়ে মুখ খুলে ক্ষোভ উগরে দিয়েছিলেন অমিতাভ। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “কিছু ম্যাগাজিনে দাবি করা হয়েছে যে আমি নাকি ওর অর্থাৎ রেখার বাড়িতে গিয়ে উঠেছি, আবার ও নাকি আমার বাড়িতে এসে থাকছে। এমনকী আমরা যে বাড়িতে একসঙ্গে থাকছি, তার নাকি ছবিও আছে তাদের কাছে! এই পুরো বিষয়টি আসলে একটা মস্ত বড় রসিকতা ছাড়া আর কিছুই নয়।”
আরও পড়ুন: বায়ুদূষণে শীর্ষে কলকাতা! উৎসবের মরশুমে অস্বস্তি শহরে
নিজের ক্ষোভ প্রকাশ করে বিগ বি আরও বলেন, যদি সত্যিই কারও কাছে তাঁদের একসঙ্গে থাকার বা সম্পর্কের কোনও অকাট্য প্রমাণ থাকে, তবে তারা যেন তা সামনে নিয়ে আসে। সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া শুধুমাত্র পাঠকদের বিভ্রান্ত করতে এবং সস্তা প্রচারের জন্য এমন নোংরা মিথ্যা রটানো একেবারেই মেনে নেওয়া যায় না।
আরও পড়ুন: আইটি-র চাকরি ছেড়ে রাজনীতি, সিজেপিতে অজিঙ্কের উত্থান কীভাবে!
প্রসঙ্গত ‘গুড্ডি’, ‘জাঞ্জির’, ‘অভিমান’ ছবিতে কাজ করার সময়েই অমিতাভ এবং জয়া বচ্চন একে অপরের ঘনিষ্ঠ হন এবং বিয়ে করেন।
উল্লেখ্য, জয়া বচ্চনের সঙ্গে বিয়ের পর রেখার সঙ্গে তাঁর সম্পর্ক যে সম্পূর্ণ পেশাগত ছিল, তা বারবার মনে করিয়ে দিয়েছেন অমিতাভ। তিনি জানান, কাজের বাইরে সামাজিকভাবে রেখার সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই।















