Thursday, June 18, 2026

নির্বাচনের আগে তৃণমূলে যোগ, বাড়ছে কল্যাণের শক্তি

Date:

Share post:

রাজ্যের সব লোকসভা কেন্দ্রের মতো হুগলি জেলার শ্রীরামপুর কেন্দ্রেও জোর প্রচারে ব্যস্ত তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের মধ্যে প্রার্থীর প্রচারের পাশাপাশি তৃণমূল কর্মীরাও জনসংযোগে জোর দিয়েছেন। এলাকায় প্রতিরোধ গড়ে তোলা আইএসএফ কর্মীরাও এখন আস্থা রাখছেন তৃণমূলে, পথসভায় সেই প্রমাণ পেলেন প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

হুগলির চন্ডীতলা বিধানসভার এলাকায় বিজেপি ও আই এস এফ থেকে বহুকর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। হুগলির জনাইয়ে তৃণমূল কংগ্রেসের এক পথসভায় শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিজেপি ও আইএসএফ কর্মীরা তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন। তৃণমূলের নেতা কৌশিক শিল জানান, জনাই অঞ্চলের পশ্চিমপাড়ার বিজেপির কর্মীদের একাংশ ও বাকসা অঞ্চলের আইএসএফের বেশ কিছু কর্মীদের এই পথসভায় যোগদান করানো হয়। এরা রাজ্যের তৃণমূল সরকারের উন্নয়ন দেখে তৃণমূল দলে যোগ দেন।

তৃণমূল নেতা কৌশিক শিল আরো বলেন, শ্রীরামপুর লোকসভার নির্বাচন সি পি এম ও বিজেপির যত বড় প্রার্থী দাঁড়াক না কেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রথমেই থাকবেন। তিনি তিনবারের সাংসদ, চতুর্থ বারের জন্যও ছক্কা মারবেন।

Related articles

বুদ্ধদেবের মৃত্যুর ৫ বছর পর নতুন জীবন শুরু স্ত্রী সোহিনীর 

৫৯ বছর বয়সী পরিচালকের প্রেমে পড়েছিলেন ২২ বছরের তরুণী, অসমবয়সী দাম্পত্য নিয়ে কমচর্চা হয়নি টলিউডে (Tollywood)। তবু কোনওদিন...

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...