Sunday, June 14, 2026

সিঁথির কাঠগোলায় অগ্নিকাণ্ড! কারণ নিয়ে ধোঁয়াশা, আতঙ্কিত স্থানীয়রা

Date:

Share post:

রবিবার সাতসকালে সিঁথিতে (Sinthi) আগুন-আতঙ্ক! এদিন সকাল ৮টা নাগাদ সিঁথির কাঠগোলা (Kathgola) এলাকার একটি বাড়িতে আচমকাই আগুন লেগে যায়। স্থানীয়দের অনুমান, গ্যাস সিলিন্ডার ফেটেই আগুন লাগে। তবে এদিন আগুনের তীব্রতায় বাড়ির অ্যাসবেস্টসের ছাউনি ভেঙে পড়ে বলে খবর। মুহুর্তের মধ্যে ভয়াবহ আকার ধারণ করে।

এরপরই গ্রিল কেটে বাড়ির চার বাসিন্দাকে বাইরে বার করে আনেন প্রতিবেশীরাই। তবে বাড়িটিতে ঠিক কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। তবে পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছয় সিঁথি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে স্থানীয়দের মতে, এদিন বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা, আর সেকারণেই গ্যাস সিলিন্ডার ফেটেই দূর্ঘটনা ঘটেছে বলে অনুমান স্থানীয়দের।

Related articles

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...