মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

Date:

Share post:

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে মৃত্যু হল অন্তত ছয় জন পুণ্যার্থীর। ধ্বংসস্তূপের নীচে এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে মানওয়াত-পারভানি সড়কের কোলহা এলাকার যশওয়াড়ির হনুমান মন্দিরে। দুর্ঘটনার খবর পেয়েই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করেছে পুলিশ ও জেলা প্রশাসন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই হনুমান মন্দিরের গর্ভগৃহ এবং ‘সভা-মণ্ডপ’ চত্বরে বেশ কিছুদিন ধরে পাথরের গাঁথুনির কাজ চলছিল। শনিবার হওয়ায় বিকেল সাড়ে ৩টে নাগাদ মন্দিরে পুজো দিতে বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়েছিল। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মন্দিরের পুরোহিতের কাছ থেকে যখন ভক্তরা লাইন দিয়ে প্রসাদ নিচ্ছিলেন, ঠিক তখনই মণ্ডপের ওপরের ভারী কাঠের মাচা এবং নির্মীয়মাণ পাথরের ছাদের একটি বড় অংশ হুড়মুড়িয়ে হুড়মুড় করে ভেঙে পড়ে। আচমকা এই বিপর্যয়ে হুড়োহুড়ি পড়ে যায় মন্দির চত্বরে।

ভারী পাথরের কাঠামোর নীচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ছয় জন ভক্তের মৃত্যু হয়। প্রশাসনের অনুমান, ধ্বংসস্তূপের নীচে এখনও প্রায় ৪০ জন দর্শনার্থী আটকে থাকতে পারেন। জেসিবি এবং আধুনিক উদ্ধারকারী সরঞ্জাম এনে দ্রুত ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। এখনও পর্যন্ত বহু আহত পুণ্যার্থীকে উদ্ধার করে পারভানি জেলা সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকেরা। মৃত ও আহতদের নাম-পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনায় মন্দিরের নির্মাণকাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন – ফুটপাত শুধু রাস্তার অংশ নয়, নিরাপদে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার: সুপ্রিম কোর্ট 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...