Wednesday, June 24, 2026

আইপিএল-এ ভালো খেলেও টি-২০ বিশ্বকাপে জায়গা হবে না এই তরুণ ক্রিকেটারদের : সুত্র

Date:

Share post:

চলতি বছর বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। আইপিএল-এর পরে বসবে ক্রিকেটের মেগা টুর্নামেন্ট। তাই আইপিএলের মাঝেই হবে টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা।এমন অবস্থায় একেক প্রাক্তনী করছেন একেক রকম দল নির্বাচন। অনেকের মতে ২০২৪ আইপিএল-এ যে সকল তরুণ ক্রিকেটাররা ভালো খেলছেন, তাদের দলের নেওয়ার কথা উঠছে। তবে বোর্ড সূত্রে খবর, একাধিক ভাল তরুণ ক্রিকেটারকে বিশ্বকাপের দলে নেওয়া হবে না। অনভিজ্ঞতা এবং বিশ্বকাপের মঞ্চে ভারতের খারাপ পারফরম্যান্সের কারণেই ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড।

এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে বোর্ডের এক সূত্র বলেছেন, “রিয়ান, মায়াঙ্ক, অভিষেক, হর্ষিত রানা সবাই ভাল খেলছে। তবে নির্বাচক কমিটি ব্যাপারটার মধ্যে একটা স্বচ্ছতা রাখতে চায়। আগে ওদের দ্বিপাক্ষিক সিরিজে খেলানো হবে। তার পরে টি-২০ বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় নেওয়া হবে।” এ বারের আইপিএলে ধারাবাহিক ভাবে ভাল খেলছেন রিয়ান পরাগ, অভিষেক শর্মা এবং উঠতি প্রতিভা মায়াঙ্ক যাদবেরা। তবু বিশ্বকাপের দলে তাঁদের হয়তো নেওয়া হবে না। তবে জানা যাচ্ছে, টি-২০ বিশ্বকাপের পরেই জিম্বাবোয়ে এবং শ্রীলঙ্কা সফরে যাবে ভারত। সেখানে সাদা বলের সিরিজ খেলবে তারা। ওই দু’টি সিরিজে তরুণদের সুযোগ দেওয়া হতে পারে।

জুন মাস থেকে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গ্রুপ এ-তে ভারতের সঙ্গে রয়েছে, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন- ভারতীয় ফুটবলে ইতিহাস, রেকর্ড হারে বাড়ল নথিভুক্ত মহিলা ফুটবলার

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...