Wednesday, June 24, 2026

অজিত পাঁজার পরে সাধন পাণ্ডের বাড়ি গিয়ে শ্রদ্ধা জানালেন বিজেপি প্রার্থী তাপস

Date:

Share post:

বুধবার মন্ত্রী শশী পাঁজার (Shashi Panja) বাড়ির পরে বৃহস্পতিবার তৃণমূলের প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের বাড়িতে পৌঁছে গেলেন কলকাতা উত্তরর বিজেপি প্রার্থী তাপস রায়। মানিকতলার বাড়িতে গিয়ে প্রয়াত সাধন পাণ্ডের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তিনি। বেশ কিছুক্ষণ কথা বললেন সাধনের স্ত্রী সুপ্তি পাণ্ডের সঙ্গে। এটা সৌজন‌্য সাক্ষাৎ বলেই জানিয়েছেন তাপস।

এর আগে গত সোমবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমানের সঙ্গে দেখা করে তাঁর আশীর্বাদ চান তাপস। সংবাদ মাধ্যমকে জানান, “আমি বিমানদার আশীর্বাদ নিলাম। উনি আমাদের রাজ্যের সর্বজ্যেষ্ঠ, সৎ এবং নিষ্ঠাবান রাজনৈতিক নেতা।“ বামেদের ভোট রামে যাওয়ার তত্ত্ব নিয়ে আলোচনার মধ্যেই বুধবার সকালে তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে পৌঁছে যান কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী। প্রথমেই প্রয়াত অজিত পাঁজার ছবিতে মাল্যদান করেন। সৌজন্য বিনিময় করেন শশী পাঁজা ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে। সকলের কাছে তাঁকে ভোট দেওয়ার আর্জিও জানান তাপস। বলেন, “আমার কাজই তো কলকাতা উত্তরের ১৫ লক্ষ মানুষের কাছে যাওয়া।“

এদিন প্রয়াত সাধন পাণ্ডের যাওয়ার বিষয়ে তাপস রায় জানান, ‘‘এটা আমার অনেক পুরনো আসা—যাওয়ার বাড়ি। ১৯৭৪ সালে গোয়াবাগানের বাড়ি থেকে আমার সঙ্গে সাধনদার সম্পর্ক। সাধনদাকে আমি খুব শ্রদ্ধা করতাম। সাধনদাও আমাকে ততোধিক স্নেহ করতেন। সুতরাং আমি বউদিকে ফোন করে এসে সাধনদার ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছি।’’

তাপসের কথায়, ‘‘বউদির বিয়ের সময়ও আমি ছিলাম। বউদি আমায় ভালবাসেন, পছন্দ করেন। অনেক পুরনো স্মৃতি রোমন্থন হল। বিভিন্ন ঘটনা, সাধনদার পুরনো সব কথা। শ্রেয়া বাড়িতে নেই।’’ অজিত পাঁজার বাড়িতে ভোটের কথা বললেও, এই বাড়িতে ভোটের কথা তিনি বলেননি বলে জানান কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী। বলেন, ‘‘আমি শুধু বলেছি উপর থেকে সাধনদা আমায় নিশ্চিত আশীর্বাদ করছেন।’’ এদিন আধঘণ্টারও কিছু বেশি সময় প্রয়াত সাধন পাণ্ডের বাড়িতে ছিলেন তাপস রায়।

আরও পড়ুন- কবে মাধ্যমিকের ফল ঘোষণা? জানাল পর্ষদ

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...