Wednesday, June 24, 2026

কবে মাধ্যমিকের ফল ঘোষণা? জানাল পর্ষদ

Date:

Share post:

চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি থেকে। শেষ হয় ১২ ফেব্রুয়ারি। সময় সূচী পরিবর্তন হয়েছিল। আগে পরীক্ষা শুরু হত সকাল ১১টা ৪৫ মিনিটে। শেষ হত দুপুর ৩টে নাগাদ। এবার সেই পরীক্ষা শুরু হয় ৯টা ৪৫ মিনিটে। শেষ হয় দুপুর ১টায়। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর ২ মে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফল। ফলপ্রকাশের দিনই পরীক্ষার্থীরা রেজাল্ট হাতে পেতে চলেছেন।

পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আগেই জানান ১২ই মে-র আগেই মাধ্যমিকের রেজাল্ট বের হবে। ২২শে এপ্রিল মাধ্যমিকের ফল ঘোষণা নিয়ে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, ‘ফল প্রকাশের চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। মে মাসের প্রথম সপ্তাহেই আমরা রেজাল্ট প্রকাশ করব।’ ১৯শে এপ্রিল থেকে রাজ্য-সহ গোটা দেশে লোকসভা নির্বাচন শুরু হয়েছে। মে-র প্রথম সপ্তাহে মাধ্য়মিকের রেজাল্ট প্রকাশিত হলে নির্বাচনের মধ্যেই হবে সেটা। রামানুজ গঙ্গোপাধ্যায় এই মর্মে বলেন, ‘লোকসভা ভোটের মধ্যে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করার ক্ষেত্রে কোনও আইনগত বাধা নেই। ফলে আমরা নির্দিষ্ট দিনেই রেজাল্ট বের করতে পারব।’ যদিও পরীক্ষা শেষের পরেই ৯০ দিনের মধ্যে ফল প্রকাশিত হবে বলে জানান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

উল্লেখ্য, যে সপ্তাহে মাধ্যমিকের ফল প্রকাশিত হবে সেই সপ্তাহেই উচ্চ মাধ্য়মিকের ফল সামনে আসার সম্ভাবনা আছে। দু’টি ক্ষেত্রেই অনলাইনে ফল দেখতে পারবেন ছাত্র-ছাত্রীরা।

আরও পড়ুন- দেবাশিসের পর দেবতনুর, বীরভূম আসনে মনোনয়ন দাখিল বিজেপির দুই প্রার্থীর!

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...