Wednesday, June 24, 2026

ভারতীয় ফুটবলে ইতিহাস, রেকর্ড হারে বাড়ল নথিভুক্ত মহিলা ফুটবলার

Date:

Share post:

ভারতীয় ফুটবলে ইতিহাস। রেকর্ড হারে বাড়ল নথিভুক্ত মহিলা ফুটবলারের সংখ্যা। গত ২১ মাসে নথিভুক্ত মহিলা ফুটবলার বেড়েছে ১৬,২১২ জন। বৃদ্ধির হার ১৩৮ শতাংশ। ২০২২ সালের জুন মাসে ভারতে নথিভুক্ত মহিলা ফুটবলার ছিলেন ১১,৭২৪ জন। ২০২৪ সালের মার্চ মাসে তা হয়েছে ২৭,৯৩৬ জন। এই বৃদ্ধিতে খুশি সর্বভারতীয় ফুটবল সংস্থা । এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের মতে এটি ঐতিহাসিক সাফল্য।

এই নিয়ে এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে বলেন, “ভারতে এই ছবি খুবই ইতিবাচক। ১৬,২১২ জন নতুন মহিলা ফুটবলার এসেছে। তাথেকেই বোঝা যাচ্ছে যে ভারতের মহিলা ফুটবল সঠিক পথেই এগোচ্ছে। মহিলা ফুটবলারদের জন্য ভাল পরিবেশ ও পরিকাঠামোর ব্যবস্থা করেছে ফেডারেশন। তারই প্রতিফলন দেখা যাচ্ছে।” এখানেই না থেমে তিনি আরও বলেন, “ গত ১৬-১৮ মাস ধরে ছোট ছোট পদক্ষেপ করেছি। তারই ফল পাচ্ছি। ভারতে মহিলা ফুটবলের দ্রুত উন্নতি হচ্ছে। ঘরোয়া প্রতিযোগিতার সংখ্যা বেড়ে যাওয়ায় ফুটবলারেরা অনেক সুযোগ পাচ্ছে। আমাদের লক্ষ্য এএফসি উওমেন্স কাপে ভারতের ক্লাবের সুযোগ পাওয়া। সেই লক্ষ্যেই এগিয়ে চলেছি আমরা। আশা করি আগামী দিনে সেই লক্ষ্যও আমরা পূরণ করব।”

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ভারতে নথিভুক্ত মহিলা ফুটবলার সংখ্যা ছিল ১১,৭২৪। এবছরের মার্চ মাসে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ২৭,৯৩৬। অর্থাৎ, গত ২১ মাসে ১৩৮ শতাংশ বেড়েছে নথিভুক্ত মহিলা ফুটবলারের সংখ্যা।

ভারতে ‘ইন্ডিয়ান উওমেন্স লিগ’ শুরু হয়েছে। মনে করা হচ্ছে এই প্রতিযোগিতার ফলেই আরও বেশি মহিলা ফুটবলে আগ্রহ দেখাচ্ছেন। মহিলা ফুটবলকে আরও প্রত্যন্ত এলাকায় পৌঁছে দেওয়ার জন্য চলতি মরশুম থেকে ‘ইন্ডিয়ান উওমেন্স লিগ ২’ শুরু করেছে ফেডারেশন।

আরও পড়ুন- কোহলির কাছ থেকে বিরাট উপহার পেলেন রিঙ্কু, ভিডিও পোস্ট কেকেআরের

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...