Saturday, June 20, 2026

পাটনা রেলস্টেশনের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড! মৃত ৬, আহত ৩০

Date:

Share post:

পাটনা রেল স্টেশনের কাছে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire incident in Patna)। এদিন সকাল ১১টা নাগাদ ব্যস্ত রেলস্টেশন থেকে মাত্র ৫০ মিটার দূরের হোটেলে আচমকাই সিলিন্ডার ফেটে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত আহতের সংখ্যা ৩০ ছাড়িয়েছে। আহতদের স্থানীয় পাটনা মেডিক্যাল কলেজ হাসপাতালে (Patna Medical College Hospital)ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেতেই তৎপর হয়েছে দমকল। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ফায়ার ব্রিগেড কর্মকর্তা।

অগ্নিকাণ্ডের খবর মিলতেই দ্রুত ঘটনাস্থলে যান হোম গার্ড ও ফায়ার সার্ভিসের ডিজি। তিনি জানান, ১৬ হাজারের বেশি হোটেলের ফায়ার অডিট করা হয়েছে। এখনও সেই কাজ চলছে। ফায়ার অডিটে নির্দিষ্ট কিছু নির্দেশনা দেওয়া হয়েছে কিন্তু অনেকেই তা মানেন না। প্রাথমিকভাবে সিলিন্ডার বিস্ফোরণের জেরেই হোটেলের দুর্ঘটনা বলে তিনি জানিয়েছেন। প্রবল হাওয়ার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় চার চাকার গাড়ি, দুই চাকার গাড়ি এবং অটোরিকশা সহ বেশ কয়েকটি যানবাহনও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায় আগুন পাল হোটেল থেকে শীঘ্রই নিকটবর্তী অমৃত হোটেল এবং অন্যান্য ভবনে ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ও দমকল।

 

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...