পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার দাবি জানালেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এই বিষয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কাছে দাবি জানান প্রাক্তন রাজ্য সভাপতি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ইতিহাস, তাঁর ভূমিকা সম্পর্কে বাঙালির জানানোর দাবি জানিয়েছেন আরও ২ মন্ত্রী তাপস রায় ও শঙ্কর ঘোষ।
Sponsored

প্রথমবার সরকারিভাবে রাজ্যজুড়ে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস (Paschimbanga Diwas)। এই বিশেষ দিনে রাজ্য বিজেপির সদর দফতরে উপস্থিত ছিলেন সুকান্ত (Sukanta Majumdar)। সেখান থেকেই মুখ্যমন্ত্রীর কাছে বিশেষ আর্জি জানান তিনি। বলেন, ”সেইসময় যদি ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকতেন, তাহলে সুকান্ত আজ হয়তো আন্দামানে বা মধ্যপ্রদেশে, বা উত্তর প্রদেশের পিলভিটে উদ্বাস্তু বাঙালি হিসেবে কাউন্সিলরের বেশি কিছু হতে পারতাম না। আমরা কেউ মন্ত্রী, সান্ত্রী বা মুখ্যমন্ত্রী হতে পারতাম না, যদি না শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গ দিয়ে না যেতেন।” বিজেপি সাংসদের কথায়, “আজ সেই মহান পুরুষকে, তাঁর ইতিহাসকে বন্ধ করে দেওয়া হয়েছে, স্তব্ধ করে দেওয়া হয়েছে, মুছে ফেলা হয়েছে,সেই ইতিহাসকে সকলের সামনে আনা হোক। আমরা সিংহভাগ জানতাম না যে পশ্চিমবঙ্গ কীভাবে তৈরি হয়েছে। কোথাও ইতিহাস বইয়ে রাখা পর্যন্ত হয়নি।” এরপরই পাঠ্যবইয়ে নতুন চ্যাপ্টারে শ্যামাপ্রসাদের ভূমিকার ইতিহাস রাখার দাবি করেন সুকান্ত।
আরও খবর: বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর
Sponsored

বিজেপি সাংসদ বলেন, “শুভেন্দুবাবুর নেতৃত্বে যে পশ্চিমবঙ্গ সরকার গঠন হয়েছে, আমি বিজেপির কর্মী হিসেবে সরকারের কাছে আবেদন জানাব আগামী দিনে পশ্চিমবঙ্গের পাঠ্যবইয়ে, এই পশ্চিমবঙ্গ নির্মাণে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে ভূমিকা ও অন্যান্যদের যে ভূমিকা রয়েছে, সেই ভূমিকা অত্যন্ত গুরুত্ব সহকারে অন্তত একটা চ্যাপ্টার হিসেবে পড়ানো উচিত, সিলেবাসে রাখা উচিত।” পাঠ্যবইয়ে শ্যামাপ্রসাদের জীবনী অন্তর্ভুক্ত করার দাবি তুলেছেন আরও দুই মন্ত্রী তাপস রায় ও শঙ্কর ঘোষ।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
9h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
10h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
10h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
10h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
10h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
10h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
12h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
12h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
13h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
13h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
14h ago
