Saturday, June 20, 2026

সরকার ‘সুপারনিউমেরিক’ পদে একটিও চাকরি দেয়নি: ব্রাত্য

Date:

Share post:

এখন থেকে যে এসএসসি পরীক্ষা হবে, তার ওএমআর এবার থেকে ১০ বছর সংরক্ষিত রাখা হবে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, আদালত ধরে নিচ্ছে ‘সুপারনিউমেরিক’ পদ তৈরি করে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। অথচ এর আগে আদালত একবারও আমাদের জিজ্ঞাসা করেনি যে কেন ওই পদ তৈরি করা হল। আমরা যদি ‘অপরাধী’ হই, তা হলে আমাদেরও আত্মপক্ষ সমর্থনের জায়গা থাকা উচিত। আদালতের ধরে নেওয়া থেকে রায় শোনানো হচ্ছে।

ব্রাত্য আরও বলেন, ‘সুপারনিউমেরিক’ পদ নিয়ে অনেক চর্চা চলছে। কিন্তু ‘সুপারনিউমেরিক’ পদ তৈরি করা হলেও সরকার চাকরি দিতে পারেনি। একটিই চাকরি দেওয়া হয়েছিল। এক জনকেই ‘সুপারনিউমেরিক’ পদে চাকরি দেওয়া হয়েছিল প্রাক্তন বিচারপতি তথা বিজেপির তমলুক কেন্দ্রের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথায়। এখন তিনি দুর্নীতি হয়েছে বলে বলছেন। কিন্তু নিজে ‘সুপারনিউমেরিক’ পদ থেকে চাকরি দেওয়ার কথা বলেছিলেন। সরকার একটাও চাকরি নিজে থেকে দেয়নি।

এসএসসির ২৬ হাজার নিয়োগ বাতিল প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, আগে থেকে আগাম ঘোষণা করে চাকরি যাওয়ার কথা বলেছিল বিজেপি। বিরোধী দলনেতা এবং ওন্দার বিজেপি বিধায়ককে উল্লাস করতে দেখা গিয়েছে এ নিয়ে। এত মানুষের চাকরি চলে গেল, যেন কত আনন্দের কথা! অযোগ্যদের চিহ্নিত করে এসএসসির তরফে তালিকা আদালতে জমা দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন এসএসসির চেয়ারম্যান। তার মানে যোগ্যদেরও চিহ্নিত করা হয়েছে। কিন্তু হাই কোর্ট প্যানেল বাতিল করায় অযোগ্যদের সঙ্গে যোগ্যদেরও চাকরি গিয়েছে। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার। পুরো বিষয়টি এখন বিচারাধীন।




Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...