Saturday, June 20, 2026

বেটিং-এ নতুন মাত্রা! বিজেপির কথায় অর্ডার ফিক্সিং: চাকরি বাতিল নিয়ে বিস্ফোরক অভিষেক

Date:

Share post:

আদালতে ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে পুরুলিয়ার সাংগঠনিক বৈঠকের পরে তীব্র আক্রমণ করলেন করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার, পুরুলিয়ায় (Purulia) সাংগঠনিক বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ করেন অভিষেক। তাঁর কথায়, বিজেপির কথায় অর্ডার ফিক্সিং চলছে। বেটিং-এর নতুন মাত্রা যোগ করছে আদালত। অভিষেকের কথায়, মানুষ এর জবাব দেবে।

এদিন, বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেকের বার্তা, এটা মানুষের অধিকার রক্ষার ভোট। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, ”আবাসে কিছু লোকের জন্য যদি সব লোকের টাকা আটকে দেওয়া হয়, যদি ৫০০০ হাজারের জন্য ১৯ হাজারের চাকরি যায়, তাহলে সেই যুক্তি অনুযায়ী এক জন বিচারপতি বিজেপিতে যোগদান করেছেন, অর্থাৎ, সব বিচারপতিই বিজেপি হয়ে গিয়েছেন! আদালতের যুক্তিতে তো তা-ই হচ্ছে।”

তোপ দেগে অভিষেক (Abhishek Banerjee) বলেন, ”এসএসসি মামলা যে বিচারপতি শুনছিলেন, তিনি এখন বিজেপির প্রার্থী। তিনি বিচারপতি থাকাকালীন বলেছেন, বিজেপি তাঁর সঙ্গে যোগাযোগ রেখেছিল এবং তিনিও বিজেপির সঙ্গে যোগাযোগে ছিলেন। সেই বিচারপতি যদি বিজেপিতে যান, তা হলে তো দেশ থেকে কলকাতা হাই কোর্টটাকেই তুলে দেওয়া উচিত!”

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার মন্তব্যের প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, ”দুদিন আগে শুভেন্দু বলেছিলেন, সপ্তাহের শুরুতেই তিনি বোমা ফাটাবেন। সপ্তাহ শুরু হয় সোমবারে। আর হাই কোর্টের এই রায়ও এসেছে সেই সোমবার। সবটাই কি কাকতালীয়? গতকাল ওন্দার বিজেপি বিধায়কও বলেছেন, এপ্রিলের ৩০ তারিখের মধ্যে আরও ৫৯ হাজার যোগ্যদের চাকরি যাবে।” এরপরেই বিস্ফোরক মন্তব্য করেন অভিষেক বলেন, ”হাই কোর্টের অর্ডারের রন্ধ্রে রন্ধ্রে বিজেপির স্ট্যাম্প রয়েছে। ক্রিকেটে যেমন ম্যাচ ফিক্সিং হয়, যাঁরা বেটিং করেন, আগে থেকেই বলে দেন পরের বলে ছক্কা হবে না কি উইকেট পড়বে। এ ক্ষেত্রেও তা-ই হয়েছে। এগুলো আসলে অর্ডার ফিক্সিং! কোর্ট ফিক্সিং! বেটিংয়ে নতুন মাত্রা যোগ করছে কলকাতা হাই কোর্টের একাংশ। বিজেপি বেটিং করছে। তার দোসর হচ্ছেন বিচারের আসনে থাকা বিচারপতিরা। মানুষ এর জবাব দেবে।”

পুরুলিয়ার বৈঠক সম্পর্কে অভিষেক বলেন, এখানে আমাদের ফল ভাল হবে। এবং সার্বিকভাবেই তৃণমূল ভাল করবে। বিজেপির যারা ভোট নিয়ে জিতেছে তারাই মানুষের পেটে লাথি মেরেছে। মানুষ এর জবাব দেবেন।




Related articles

সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (TMC MLA Sovandeb Chattopadhyay) বাড়িতে সিআইডি...

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...