Wednesday, June 24, 2026

তাপপ্রবাহের জেরে রাজ্যে হিট স্ট্রোকে আক্রান্ত ৩৩! সবাই ফিরলেন সুস্থ হয়ে

Date:

Share post:

তাপপ্রবাহের জেরে বাড়ছে হিট স্ট্রোকের সম্ভাবনা। দক্ষিণের বিভিন্ন জেলায় বেশি করে হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন মানুষ। দেখা গিয়েছে, গত এক সপ্তাহে রাজ্যের বিভিন্ন প্রান্তে ৩৩ জন হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য দফতরের নির্দিষ্ট পোর্টালে এই পরিসংখ্যান উঠে এসেছে। যদিও জানা গিয়েছে, প্রত্যেককেই প্রাথমিক চিকিৎসার পর সুস্থ করা সম্ভব হয়েছে। তীব্র গরমে তাপমাত্রাজনিত অসুস্থতা নিয়ে এপ্রিলের শুরুতেই সতর্কতা জারি করেছিল স্বাস্থ্য দফতর। সেই সময়ে নির্দিষ্ট পোর্টালে তাপমাত্রাজনিত অসুস্থতায় আক্রান্তদের তথ্য নথিভুক্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। সেখানেই গত এক সপ্তাহে ৩৩ জন অসুস্থের তথ্য আপলোড হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রের খবর। যার বড় অংশই বিভিন্ন জেলার। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী বলেন, অসুস্থরা খুব সঙ্কটজনক হয়েছিলেন, তেমনটা নয়। প্রত্যেককেই চিকিৎসায় সুস্থ করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন- তারুণ্যে বিশ্বাস উঠল? AI বুদ্ধদেব স্মরণে বামেরা

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...