Wednesday, June 24, 2026

বাংলাদেশের সাংসদকে খুনের পর অ্যাপ ক্যাবে দেহাংশ পাচার!

Date:

Share post:

যত সময় গড়াচ্ছে ততই বাংলাদেশের আওয়ামী লিগের সাংসদ খুনের ঘটনায় (Bangladesh MP Murder case) মোবাইলের সূত্র ধরে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা বলছেন খুনের পর অ্যাপ ক্যাব ভাড়া করে দেহাংশ অন্যত্র পাচার করা হয়। চালকসহ গাড়িটিকে আটক করেছে পুলিশ, শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।

পুলিশ সূত্রে খবর, শেষবার সাংসদের ফোনের লোকেশন ছিল উত্তরপ্রদেশ। খুনের পর সবাইকে বিভ্রান্ত করতেই তাঁর মোবাইলটি উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হয় বলে সন্দেহ করা হচ্ছে। খুনের ঘটনা তদন্তভার গ্রহণ করেছে সিআইডি। প্রকাশ্যে এসেছে আনোয়ারুলের শেষ হোয়াটসঅ্যাপ মেসেজ। গত ১৬ মে সকালে আনোয়ারুলের নম্বর থেকে দুটি ফোন করা হয়। একটি ফোন যায় তাঁর আপ্তসহায়কের নম্বরে। অন‌্যটি করা হয় ঝিনাইদহ জেলা আওয়ামি লিগের সাধারণ সম্পাদকের মোবাইলে। পুলিশের মতে, যে ব‌্যক্তি পুলিশ ও সাংসদের পরিবারের লোকেদের বিভ্রান্ত করতে মোবাইল নিয়ে পালিয়েছে, সে বাংলাদেশিও হতে পারে। বাংলাদেশের যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদেও একাধিক তথ্য উঠে এসেছে বলে সে দেশের প্রশাসনিক সূত্রে খবর। যদিও তদন্তের স্বার্থে তা আপাতত গোপন রাখা হচ্ছে। পুলিশ বলছে ১৩ তারিখে খুনের পর দেহ ফ্রিজে রাখা হয়েছিল। ১৬, ১৭, ১৮ এই তিন দিন ধরে দেহাংশ অন্যত্র পাচার করা হয়। কোথায় কোথায় দেহের খন্ডাংশ ফেলা হয়েছে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।আধিকারিকদের অনুমান, খুনে সুপারি কিলারদের ব্যবহার করা হয়েছিল। তার জন্য পাঁচ কোটি টাকা দেওয়া হয়েছিল অভিযুক্তদের।এই কাজে সাংসদের ঘনিষ্ঠ কেউ যুক্ত বলে মনে করা হচ্ছে। কারণ তিনি ভারতে আসবেন জানতে পেরেই খুনের চক্রান্ত করা হয়। জানা যাচ্ছে, চার কোটি টাকা দেওয়া নিয়ে আনোয়ারুল আজিমের সঙ্গে তাঁর এক ব্যবসায়ী বন্ধুর গোলমাল চলছিল। তিনিই এই খুনের মাষ্টারমাইন্ড কি না তদন্ত করে দেখা হচ্ছে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...