Wednesday, June 24, 2026

মাঝপথে ছেড়ে যাওয়া বিদেশি ক্রিকেটারদের নিয়ে বড় সিদ্ধান্ত আইপিএল কর্তৃপক্ষের

Date:

Share post:

চলছে ২০২৪ আইপিএল। ইতমধ্যে ফাইনালে পৌঁছে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ২৬ মে ফাইনালে কলকাতার মুখোমুখি হবে হায়দরাবাদ-রাজস্থান ম্যাচে যে দল জিতবে সে। তবে এই আইপিএল-এর আগে একটা বিষয় নিয়ে পড়েছে বেশ শোড়গোল। আইপিএলের মাঝেই প্রতিযোগিতা ছেড়ে চলে গিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটারেরা। তবে এবারই প্রথম নয়, এর আগেও এরকম করেছেন ইংরেজ ক্রিকেটাররা। আর বার বার এমন ঘটনা মোটেও ভাল ভাবে নিচ্ছেন না আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল। এই নিয়ে এক সংবাদ্মাধ্যমে তিনি জানান, আগামী দিনে যাতে এমন না হয়, সে দিকে নজর রাখা হবে।

এই নিয়ে তিনি বলেন, “ ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আমরা কথা বলেছি। আশা করছি ভবিষ্যতে এমনটা হবে না। আগে যারা এমন করেছে তারা এখন আর ইসিবি-র অংশ নয়। কোনও কিছুর পরিবর্তন হতেই পারে। তবে যেটা আগে থেকে ঠিক হয়ে রয়েছে, সেটা সেই অনুযায়ী হওয়া উচিত।” তিনি ধুমাল আরও বলেন, “আমরা সব বোর্ডের সঙ্গে কথা বলে জেনে নিই ক্রিকেটারেরা খেলতে পারবে কি না। যদি কোনও ক্রিকেটারের দেশে ফিরে যাওয়ার বিশেষ কোনও প্রয়োজন থাকে, আমরা সেটার অনুমতিও দিই। সব দেশের বোর্ডই এই প্রতিযোগিতাকে সফল করতে চায়। আইপিএলের অংশ হতে চায় সব দেশই।” শুধু ইংল্যান্ডের ক্রিকেটারেরাই নন, বাংলাদেশের মুস্তাফিজুর রহমানও দেশের হয়ে খেলতে আইপিএলের মাঝপথে চলে গিয়েছিলেন।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...