Wednesday, June 24, 2026

ভিজে আউটফিল্ড , বাতিল ভারত-কানাডা ম্যাচ

Date:

Share post:

অবশেষে আশঙ্কাই সত্যি হল। বৃষ্টির কারণে ফ্লোরিডায় গড়াল না বল। হল না টস। ভেস্তে গেল ভারত-কানাডা টি-২০ বিশ্বকাপের ম্যাচ। আগেই সুপার আটে পৌঁছে গিয়েছে রোহিত শর্মার দল। এই ম্যাচ চিল নিয়মরক্ষার। মাঠের বেশ কিছু জায়গা ভিজে থাকায় আম্পায়ারেরা সিদ্ধান্ত নেন, ম্যাচ বন্ধ করে দেওয়ার। এর ফলে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করে সুপার এইটের অভিযান নামবেন রোহিতরা। দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা। তাদের পয়েন্ট ৫।

বৃষ্টি সরাসরি থাবা না বসালেও, ভিজে আউটফিল্ডের কারণে ম্যাচ ভেস্তে যায়। ভিজে আউটফিল্ড থাকায় টস পিছিয়ে যায়। ভারতীয় সময় রাত আটটার সময় পরিদর্শন করেছিলেন ম্যাচ অফিসিয়ালরা। এরপর ফের পরীক্ষা করা হয় রাত নটার সময়।কয়েকটি জায়গা ভিজে ছিল। চারটে ব্লোয়ার দিয়ে মাঠ শোকানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু সব প্রচেষ্টাই ব্যর্থ হয়। শেষমেষ ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেন আম্পায়ারেরা।

এদিকে সুপার আটে ভারতের সামনে আফগানিস্তান। ২০ জুন নামবে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন- সারভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সের কাছে ৮ উইকেটে হারল শ্রাচী রাঢ় টাইগার্স


Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...