Wednesday, June 24, 2026

মির্জা গালিব স্ট্রিটে গুলি কাণ্ডে ধৃত ৪, অধরা মূল অভিযুক্ত!

Date:

Share post:

খাস কলকাতায় শ্যুট আউটের (Shoot out in Kolkata) ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের সনাক্ত করা গেলেও মূল অভিযুক্ত সোনা (Sona) এখনও অধরা। খোঁজ চালাচ্ছে পুলিশ, তদন্তে পার্ক স্ট্রিট থানা (Park Street police)।

স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার মধ্যরাতে কলকাতার মির্জা গালিব স্ট্রিটে গুলি চললেও ঘটনা সূত্রপাত বিকেল থেকেই। এগলাস বেগ (২৯) ও সোনা নামের দুই স্থানীয় যুবক বাইক নিয়ে যাওয়ার সময় ওভারটেক করাকে কেন্দ্র করে বচসা হয়। এই ঘটনার রেশ নিয়েই রাতেও ফের তপ্ত হয়ে ওঠে এলাকা, সূত্রের খবর এমনটাই। রাত ১২টা নাগাদ শ্যুট আউটের ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। গুলিবিদ্ধ যুবককে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বয়ান রেকর্ড করেছে পুলিশ। বেলঘরিয়া শ্যুট আউট কাণ্ডেও দুজনকে আটক করা হয়েছে বলে খবর মিলেছে।

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...