Wednesday, June 24, 2026

কিশোর-সহ নিমতলা ঘাটে তলিয়ে গেল গাড়ি!

Date:

Share post:

পুজো দিতে এসে বিপত্তি। শিশুসহ নিমতলা ঘাট (Nimtala ghat) থেকে গঙ্গায় তলিয়ে গেল স্করপিও গাড়ি। দুর্ঘটনার সময় গাড়িতে একটি শিশু ছিল। স্থানীয় সূত্রে জানা যায় রবিবারের সকালে নিমতলা ঘাট সংলগ্ন একটি মন্দিরের পুজো দিতে আসে এক পরিবার। গাড়িটি নিউট্রাল মোডে পার্ক করেন তাঁরা। এরপর আচমকাই গাড়ি গড়িয়ে যায় গঙ্গায় (Ganga river)। স্থানীয়দের মধ্যে হৈ চৈ পড়ে যায়। দ্রুত জলে নেমে উদ্ধার কাজ শুরু করেন ঘাট সংলগ্ন এলাকার মানুষ।

সেই সময় গঙ্গায় বেশ কিছু লোক স্নান করছিলেন। প্রাথমিকভাবে তাঁরাই উদ্ধার কাজে হাত লাগান। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। দুর্ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে নিমতলা গঙ্গার ঘাটে। গাড়ির ভেতরে থাকা কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়েছে। জল থেকে গাড়ি টেনে তুলতে ইতিমধ্যেই বিপর্যয় মোকাবেলা দল সেখানে পৌঁছেছে।

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...